ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ January, ২০২৫
৭:১২ am
290 ভিউ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ January, ২০২৫ | ৭:১২ 290 ভিউ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তার প্রতিকৃতিতে জুতা-রঙ নিক্ষেপ এবং বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মাজহারুল কবির শয়ন, তানভীর হাসান সৈকতের ছবিতে জুতা-রঙ নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু হলে চলে জুতা নিক্ষেপ। এ সময় শিক্ষার্থীরা ‘বাকশাল-মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। বেলা সোয়া ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ প্লাটফর্ম ‘হেট থ্রু’ ব্যানারে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের একটি ছবি সম্বলিত ব্যানারে জুতা নিক্ষেপ কর্মসূচি আয়োজন করে। ব্যানারে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনের ছবিও ছিল। শিক্ষার্থীরা ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই/ স্বৈরাচারের ঠাঁই নাই’, হাসিনা-সাদ্দাম-কাদের-শয়নের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই?’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা জুতা মারার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি জুতা একসাথে নিক্ষেপ করার সুযোগ পান। কেউ যদি জুতা নিক্ষেপ করে টানা তিনবার ব্যানারের নেতাদের গায়ে লাগাতে পারেন তাহলে তাকে পুরস্কার স্বরূপ একটি ‘মোজো’ দেওয়া হয়। বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা একসময় হলে শিক্ষার্থীদের সাথে ন্যাক্কারজনক কাজ করেছে। তারা রাতে বলতো, আগামীকাল ভাইটাল প্রোগ্রাম আছে, কেউ অনুপস্থিত থাকলে তাকে হল থেকে বের করে দেওয়া হবে। সন্ত্রাসীরা আমাদের ক্লাস-পরীক্ষার সময়ও ব্যাঘাত ঘটাত। আমাদের দাসপ্রথার মধ্যে ফেলে দিয়েছিলো তারা। আমরা সন্ত্রাসীদের ছবিতে জুতা মারার পাশাপাশি, গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম, আধিপত্যবাদ, লেজুড়বৃত্তি, ফ্যাসিবাদ, মুজিববাদ আমলের কবর রচনা করেছি। তিনি আরও বলেন, আন্দোলনের খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসনের ফ্যাসিবাদদের চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনতে হবে। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই আরও ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের