চীনে কারখানায় আগুন, নিহত ২৮ – বর্ণমালা টেলিভিশন

চীনে কারখানায় আগুন, নিহত ২৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ | ৪:৫৯ 22 ভিউ
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বহুতল ওই ভবনটিতে আগুন লাগার পর শ্রমিকেরা ছাদে আটকা পড়েন এবং পরে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে। ফিজিয়ান প্রদেশের জিলিয়ান শহরের হুইতেং নামে একটি জুতা প্রস্তুতকারক কারখানায় স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে (০৪০০ জিএমটি) এ আগুন লাগে। সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার সময় কারখানাটিতে মোট ২৩৯ জন মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে ২১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এ ছাড়া এর আগে নিখোঁজ থাকা ২৬ জনের মরদেহ পরবর্তীতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে মোট নিহতের সংখ্যা ২৮ জনে দাঁড়ায়। অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান