চিকিৎসাশাস্ত্র দিয়ে নোবেল পুরস্কার ঘোষণা আজ শুরু – বর্ণমালা টেলিভিশন

চিকিৎসাশাস্ত্র দিয়ে নোবেল পুরস্কার ঘোষণা আজ শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৭:৫৬ 73 ভিউ
অক্টোবর মাস মানেই নোবেল পুরস্কারের মৌসুম। প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে আজ, ২০২৫ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ছয়টি বিভাগে ছয় দিন ধরে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। কেবল নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয় নরওয়ে থেকে। পুরস্কারটি সুইডেনের বিজ্ঞানী ও ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেলের নামে এবং তাঁর রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এই পুরস্কার দেওয়া হচ্ছে। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি পুরস্কারের কথা থাকলেও, ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে পুরস্কার দেওয়া শুরু হয়, যা 'বিকল্প নোবেল পুরস্কার' হিসেবেও পরিচিত। সূচি অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চিকিত্সাবিজ্ঞানে, আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ সময় বিজয়ীদের ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউনের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক প্রদান করা হবে। (২০২৩ সালে প্রাইজ মানি ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রোনার করা হয়)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা