চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী – বর্ণমালা টেলিভিশন

চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ | ৫:৪৯ 55 ভিউ
নগরীর নতুন ব্রিজ-কালুরঘাট সংযোগ সড়কে প্রাতর্ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে অলৌকিকভাবে আত্মরক্ষা করেছেন প্রথম বাংলাদেশী হিসেবে এক মৌসুমে এভারেস্ট ও লোটসে জয়ী পর্বতারোহী বাবর আলী ও তার সঙ্গী। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কল্পলোক আবাসিক এলাকা সংলগ্ন এলাকায় সাইক্লিং ও দৌড়ানোর সময় এই ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তারা। পরবর্তীতে এক ফেসবুক বার্তায় প্রাতর্ভ্রমণকারীদের সতর্ক থাকার আকুল আহ্বান জানান বাবর আলী। ​ ঘটনার বর্ণনায় বাবর আলী জানান, সকালে তিনি ও তার সঙ্গী ইরফান সাইকেল নিয়ে নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে যান। অনুশীলনের আগে নদীর পাড়ে কংক্রিটের ব্লকের কাছে নামতেই টুপি পরা ত্রিশোর্ধ্ব এক যুবক ও দুই কিশোরের সন্দেহজনক গতিবিধি তাদের নজরে আসে। পরিস্থিতি আঁচ করতে পেরে তারা দ্রুত মূল সড়কে উঠে আসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই তিনজনের সাথে আরও দুই যুবক যোগ দিয়ে মোট পাঁচজনের একটি দল তাদের ঘিরে ফেলার পাঁয়তারা করে। বাবরদের চলাচলের গতি বাড়লে ছিনতাইকারীরাও পিছু নেয় এবং একপর্যায়ে ধাওয়া করে হাঁকডাক শুরু করে। ​ অবস্থা বেগতিক দেখে দ্রুত কৌশলের আশ্রয় নেন দুই সঙ্গী। ইরফান তার কাছে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা বাবর আলীর হাতে তুলে দিয়ে জোরে সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যেতে বলেন। বাবর তীব্র গতিতে প্যাডেল চালিয়ে কিছুটা দূরত্ব তৈরি করেন এবং ইরফানও দৌড়ে নিরাপদ দূরত্বে চলে আসেন। তাদের এই উপস্থিত বুদ্ধি এবং সতর্কতার কারণে ছিনতাইকারী চক্রটি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। ​ভাগ্যবশত বড় কোনো ক্ষতি না হলেও এই ঘটনার পর চট্টগ্রামবাসীকে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এই তরুণ পর্বতারোহী। একাকী নির্জন এলাকায় প্রাতর্ভ্রমণ বা ব্যায়াম করতে না গিয়ে দলবদ্ধভাবে যাতায়াতের তাগিদ দিয়ে তিনি আক্ষেপের সুরে লেখেন, “কায়দা করে জীবনযাপন করা ছাড়া আর উপায় নেই আমাদের।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন