নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
চাঁদপুরে পাঙাশের ফাঁদসহ কারেন্টজাল জব্দ
চাঁদপুর সদরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩টি পাঙাশ ধরার (ফাঁদ) চাই ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর রাজরাজেশ্বর ও গাজীর টেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ গ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকার মিনি কক্সবাজার থেকে গাজীর টেক পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি পাঙ্গাস মাছ ধরার চাই (ফাঁদ) এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হয়নি। পরবর্তীতে এসব চাই ও জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্রসহকারী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
