নিউজ ডেক্স
আরও খবর
সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন?
স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি
৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট
দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান
স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড
চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী হিসেবে তিনি যেমন দ্যুতি ছড়িয়েছেন, গায়িকা হিসেবেও তার অর্জন কম নয়।
তবে অনেক দিন ধরেই গান গাইতে দেখা যাচ্ছে না দেশি গার্ল-খ্যাত বলিউড এই তারকাকে। বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন চমক।
‘ক্রিসমাস কার্মা’ সিনেমার জন্য ‘লাস্ট ক্রিসমাস’র দেশী রূপে গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। চিরচেনা ক্রিসমাস ক্লাসিক ‘লাস্ট ক্রিসমাস’র নতুন সংস্করণে প্রিয়াঙ্কার জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশী ছোঁয়া যোগ করেছেন এমনই মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতা পক্ষ। এই মিউজিক্যাল চলচ্চিত্রটি ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।
সম্পূর্ণ অ্যালবামটি সিনেমা মুক্তির দিনেই প্রকাশ পাবে। লাস্ট ক্রিসমাস মূলত ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ছুটির গান হিসেবে বিবেচিত হয়। গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।