চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ October, ২০২৬
৭:৫৩ am
11 ভিউ

চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ | ৭:৫৩ 11 ভিউ
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন কাঁচা তামাকের একটি বিশাল চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।   আমদানি নথিতে পণ্যের মূল্য কম দেখিয়ে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টার অভিযোগ উঠেছে। ১০টি কনটেইনারে করে আনা এই তামাক দিয়ে উৎপাদিত সিগারেটের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা।   আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।   সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড’ বন্ড সুবিধার আওতায় পাকিস্তান থেকে এই তামাকের চালানটি আমদানি করে।   তবে আমদানির নথিপত্র যাচাই করতে গিয়ে কাস্টমস গোয়েন্দারা দেখতে পান, প্রতি কেজি কাঁচা তামাকের আমদানি মূল্য দেখানো হয়েছে মাত্র ১ ডলার ৪৫ সেন্ট। অথচ একই এইচএস কোডের পণ্যের প্রচলিত শুল্কায়ন মূল্য প্রতি কেজি ৫ ডলার ১০ সেন্ট।   ঘোষিত মূল্য ও প্রচলিত শুল্কায়ন মূল্যের মধ্যে এই অস্বাভাবিক পার্থক্য ধরা পড়ার পরই চালানটি আটক করা হয়।   কাস্টমস গোয়েন্দাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই মূল্য অসংগতির কারণে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ঝুঁকি তৈরি হয়েছে।   কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আটক করা এই ১৫০ টন কাঁচা তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব। এসব উৎপাদিত সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা।   তবে কাস্টমস কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই ৫০০ কোটি টাকার কাছাকাছি অঙ্কটি সরাসরি আমদানি মূল্য নয়, বরং এই তামাক দিয়ে উৎপাদিত হতে যাওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য।   এদিকে বন্ড সুবিধায় আনা এই তামাকের সঠিক ব্যবহার নিয়েও শুরু হয়েছে কাস্টমসের কঠোর যাচাই-বাছাই।   নিয়ম অনুযায়ী, বন্ড সুবিধায় আমদানীকৃত কাঁচামাল নির্দিষ্ট শর্ত মেনে কেবল উৎপাদন কাজেই ব্যবহার করার কথা। তবে আমদানি করা তামাকের সঠিক পরিমাণ, উৎপাদিত সিগারেটের সংখ্যা এবং বাজারজাতকরণের তথ্যের মধ্যে গরমিল থাকলে তা বড় ধরনের শুল্ক ফাঁকির পথ উন্মুক্ত করতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা।   ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব রায়হান জানান, চালানটির আমদানি মূল্যের অসংগতি ও সম্ভাব্য রাজস্ব ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে।   এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৪টায় কাস্টমস কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।   সংশ্লিষ্টদের মতে, চালানটির প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং বন্ড সুবিধার অপব্যবহার হয়েছে কি না—তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর এ বিষয়ে চূড়ান্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফয়সলের ‘অলৌকিক বিজয়’ রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা