গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য – বর্ণমালা টেলিভিশন

গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:০৯ 116 ভিউ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ এলাকায় সংঘটিত গুলির ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা দেওয়ার পর পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ শুরু করেছে। এর অংশ হিসেবে ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান চালানোর সুযোগ পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর আল জাজিরার। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ বন্ডি বিচ এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৯ মাইল) দূরে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে। এই অভিযানটি সাম্প্রতিক হামলার তদন্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আরও জানা গেছে, হামলায় জড়িত অন্তত একজন ব্যক্তি এর আগেই অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নজরে ছিল। এএসআইও একটি ফেডারেল গোয়েন্দা সংস্থা হলেও তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও সমন্বয়ে কাজ করে। এই কারণে এখনো হামলাকারীদের নাম প্রকাশ করা হয়নি। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, এতে তদন্ত প্রক্রিয়া সুরক্ষিত থাকবে। বিশেষ করে যদি এই হামলার সঙ্গে একাধিক ব্যক্তি বা নেটওয়ার্ক জড়িত থাকে তাদের ধরাও সহজ হবে। হতে পারে কেবল অস্ট্রেলিয়ায় নয়, বিদেশেও তাদের নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য তরুণের ওপর ঝাঁপিয়ে পড়ল ভালুক, অতঃপর... পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান এবং সম্ভাব্য সব যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ওই ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন। তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা