গান আবৃত্তিতে নজরুলের জন্মজয়ন্তী পালিত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ মে, ২০২৫
১০:২০ পূর্বাহ্ণ
177 ভিউ

গান আবৃত্তিতে নজরুলের জন্মজয়ন্তী পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:২০ 177 ভিউ
নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিভিন্ন স্থানে সভা, গান, আবৃত্তি ও নৃত্য, কুইজ ও পুস্তক প্রদর্শনী হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি মঞ্চের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার আব্দুল করিম ভবনের ২ নম্বর গ্যালারিতে সভা, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন হয়েছে। দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। মুখ্য আলোচক ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বক্তব্য দেন আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান। শেরপুরে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ স্লোগানে রোববার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান, জামায়ত নেতা মাওলানা আব্দুল বাতেন প্রমুখ। ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সভা ও সংগীত পরিবেশন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য দেন ভ‚টিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক প্রমুখ। জয়পুরহাটে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সোমবার পুস্তক প্রদর্শনী হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ