গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১০:৫৮ 143 ভিউ
গাজীপুরের পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’ এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ণ। যার কারণে সবগুলোতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে বিলুপ্ত করার নিয়ম রয়েছে।’ জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘ভবিষ্যতে বিএনপির কার্যক্রমকে আরও বেগবানের জন্য পুরোনো কমিটিকে বিলুপ্ত করে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির করা হবে। যার কারণে জেলার বিএনপির আট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!