নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর গুজবে পোশাক কারখানা ভাঙচুর যানবাহনে আগুন
গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে। সোমবার সকালে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক তার স্বামীর সঙ্গে কলহের জেরে রোববার রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত ওই শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে। দশ বছর আগে লাবনীর সঙ্গে নান্দাইল থানার পাঁচরুখী এলাকার হৃদয় খান ওরফে মল্লিক মিয়ার বিয়ে হয়। তারা গাজীপুর শহরের হাড়িনাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন ধরে তাদের মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল বলে জানিয়েছেন নিহতের মা নাজমা বেগম। এদিকে কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে-এমন অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল আটটার দিকে কারখানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে। একপর্যায়ে তারা ভোগরা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শ্রমিকরা গার্মেন্ট ফ্যাক্টরির বাইরে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল এগারোটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের সব পোশাক কারখানায়। বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর-জয়দেবপুর সড়ক ও গাজীপুর-টাঙ্গাইল সড়কের উভয় পাশে অর্ধশতাধিক পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়।
এদিকে এই নারী শ্রমিকের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। শ্রমিকদের দাবি, রোববার একজন নারী শ্রমিক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে তিনি ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, ওই নারী শ্রমিক কারখানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তাদের কাছে এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।
এদিকে বকেয়া পাওনাদি পরিশোধ, বন্ধ কারখানা চালু ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার সকালে বিক্ষোভ করেছে কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন ও এমপি সোয়েটারস লিমিটেড কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা।
