নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা
ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ
হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে টেলিফোনে যা বললেন শাহবাজ শরিফ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর হামলায় বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)-এর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকালে তাদের জানানো হয়েছে যে রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার কার্যক্রম আজকের জন্য বাতিল করা হয়েছে। এতে গুরুতর আহতদের চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব জানাচ্ছে।
এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।