গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ! – বর্ণমালা টেলিভিশন

গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৬ | ৫:০০ 126 ভিউ
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক নতুন গবেষণায় জানা গেছে যে আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামারগুলোর কারণে খাদ্য বিষক্রিয়া, সেপসিস এবং কিছু ক্ষেত্রে অন্ত্রের ক্যানসারের সাথে জড়িত বিপজ্জনক ব্যাকটেরিয়া ‘ক্যামপাইলোব্যাক্টার’-এর বিস্তার মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস’-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে যে গত ৩৫ বছরে বাণিজ্যিক উপায়ে লালন-পালন করা মুরগির মধ্যে ক্যামপাইলোব্যাক্টারের প্রাদুর্ভাব প্রায় ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। গবেষকদের মতে, দূষিত বা কম রান্না করা মুরগির মাংসে সচরাচর পাওয়া এই ব্যাকটেরিয়াটি যুক্তরাজ্যে ব্যাকটেরিয়াঘটিত খাদ্য বিষক্রিয়ার প্রধান কারণ। গত বছর দেশটিতে প্রায় ৭০,০০০ কেস বা রোগী শনাক্ত করা হয়েছিল। যদিও বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গুরুতর সংক্রমণ জীবননাশক হতে পারে এবং এটি অন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ানোর সাথেও সম্পর্কিত। ফুড হাইজিন সার্টিফিকেট সংস্থা জানায়, যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ১০০ জনের মৃত্যুর জন্য ক্যামপাইলোব্যাক্টার সংক্রমণ দায়ী। এছাড়া সরকারি পরিসংখ্যান বলছে যে ডায়রিয়া, বমি এবং পেটে ব্যথার মতো লক্ষণ সৃষ্টিকারী এই অসুস্থতার রিপোর্ট করা রোগীর সংখ্যা ২০১৬ সাল থেকে প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। গবেষণাটিতে বলা হয়েছে যে কারখানাভিত্তিক পোলট্রি খামারগুলোর পরিবেশ এমন অবস্থার সৃষ্টি করে, যার ফলে সুপারমার্কেটে পৌঁছানোর আগেই মুরগির মধ্যে ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গবেষকদের অভিমত, এই গবেষণাটি নতুন প্রমাণ দিচ্ছে যে তীব্র বা নিবিড় খামার পদ্ধতিসহ মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তনগুলো সংক্রামক রোগের বিস্তার ও প্রাদুর্ভাবে ভূমিকা রাখতে পারে। সংক্রমণের ঝুঁকি কমাতে তারা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, পোলট্রি খামার পরিচালনার পদ্ধতিতে উন্নতি আনা এবং মুরগির মাংস সঠিকভাবে ধোয়া ও রান্নার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: সামা টিভি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন