গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের – বর্ণমালা টেলিভিশন

গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৪ 112 ভিউ
বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট কর্তৃক ‘চিফ অব স্টাফ ইনক্রিজেস’ নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণার পর প্রায় ৬০০ কর্মকর্তা ও এনসিও একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান। কারণ ওই সময়ে সুবিধা স্থগিত কার্যকর হবে এবং কোনো আইনগত সুরক্ষা থাকবে না। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় ২০২৩ সালের জুনে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছালেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায়। এমকে আমিত হালেভির আপত্তির কারণে অচলাবস্থা আরও গভীর হয়। আর্থিক সুবিধা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কর্মরতদের ধরে রাখার প্রধান উপায় হওয়ায় এর স্থগিতাদেশে অসন্তোষ চরমে পৌঁছেছে। চাপ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীর প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষতি নিরূপণে একটি বিশেষ বৈঠক ডাকবেন বলে আশা করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের কারণে কর্মী সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্বে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেছিল। তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইন সংশোধনের জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েল হায়োমের বিশ্লেষণে বলা হয়, সৈন্যদের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়ায় অনেকেই সামরিক বাহিনীতে নিজ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী যুদ্ধ, ক্লান্তি ও অসন্তোষে ভুগতে থাকা আইওএফকে এখন তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গভীর প্রতিষ্ঠানগত অস্থিরতার মুখোমুখি হতে হচ্ছে। অনেক জরুরি পদক্ষেপ গ্রান্ট, বাসস্থান সহায়তা, পারিবারিক কর্মসূচি নিলেও পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সেনা নেতৃত্ব। কর্মকর্তারা সতর্ক করছেন, পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যম ও সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের ব্যাপক পদত্যাগ সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে নিরাপত্তা ও অর্থনৈতিক মহলে ব্রিজ পেনশন কমানো বা পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের জন্য এই পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বেতন বেসামরিক খাতের তুলনায় অনেক কম। সুবিধা বাতিল হলে ব্যাপক পদত্যাগের ঢেউ নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছে আইওএফ। ইসরায়েল হায়োমের প্রতিবেদনে বলা হয়, সেনা কর্মকর্তারা সুবিধা কমানোর যেকোনো উদ্যোগের বিরোধিতা করছেন এবং বলছেন, প্রতিশ্রুতি ভঙ্গ হলে সিনিয়র সার্জেন্ট, লেফটেন্যান্ট ও অভিজ্ঞ কর্মকর্তাদের বড় অংশ বাহিনী ছেড়ে চলে যেতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা