খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ – বর্ণমালা টেলিভিশন

খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৬ | ৬:৫৪ 10 ভিউ
খেলনা আমদানির আড়ালে অবৈধভাবে নিয়ে আসা প্রায় এক কোটি টাকার ড্রোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর আইসিডি কাস্টমসের কঠোর পদক্ষেপে এই বিশাল চালানটি ধরা পড়ে। চকবাজারের ‘মিম কালেকশন’ নামের একটি প্রতিষ্ঠান রিমোট কন্ট্রোল খেলনা আমদানির কথা বলে এই চালানটি আনে। কিন্তু কাস্টমস কমিশনারের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর চালানটি পরীক্ষা করা হয়। তখনই বেরিয়ে আসে আসল তথ্য। দেখা যায়, খেলনার আড়ালে ঘোষণা ছাড়াই আনা হয়েছে প্রায় ৬৫৬ কেজি ওজনের ১৯৮০ পিস অবৈধ ড্রোন, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এই চালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা ড্রোনগুলোর উড্ডয়ন ক্ষমতা এবং প্রয়োজনীয় কাগজপপত্র যাচাই করে নিয়মানুযায়ী রাজস্ব ও জরিমানা আদায় করা হবে। এ বিষয়ে কাস্টমস হাউস আইসিডি ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী দেশের সুরক্ষায় এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস সবসময় কঠোর ভূমিকা পালন করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’ বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার নিয়ন্ত্রণে আসছেই না আইনশৃঙ্খলা মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!