খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের – বর্ণমালা টেলিভিশন

খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ March, ২০২৬ | ৮:১৭ 105 ভিউ
চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, কোনো আঞ্চলিক দেশ যদি ইরানের কোনো দ্বীপ দখলের প্রচেষ্টায় সহায়তা করে, তাহলে সেই দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ ধারাবাহিক হামলা চালানো হবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালিবাফ জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ‘ইরানের শত্রুরা’ একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। যদিও তিনি ওই দেশের নাম উল্লেখ করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আশঙ্কা তৈরি হয়েছে যে খার্গ দ্বীপ লক্ষ্যবস্তু হতে পারে। এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র এবং মূল ভূখণ্ডের খুব কাছাকাছি অবস্থিত। আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়াচ্ছে। মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২,০০০ সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেরিন বাহিনীর ইউনিটও যুদ্ধজাহাজে করে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর পথে রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট বলেছেন, ইরানকে ‘পরাজয় স্বীকার’ করতে হবে, নইলে আরও কঠোর হামলার মুখে পড়তে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। যদিও তেহরান তা অস্বীকার করেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যদি ইরানের ভূখণ্ডে হামলা হয়, তাহলে তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালী এলাকায় নতুন ফ্রন্ট খুলতে পারে। এক্ষেত্রে হুতি বিদ্রোহী গোষ্ঠীও ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। গোষ্ঠীটি ইয়েমেনে সক্রিয় এবং ইরানের সমর্থনপুষ্ট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী