খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের – বর্ণমালা টেলিভিশন

খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ March, ২০২৬ | ৫:৫৬ 130 ভিউ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস এই হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একটি জঘন্য হামলা হিসেবে বর্ণনা করেছে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, তাদের রাজনৈতিক ও কূটনৈতিক অধিকার এবং সশস্ত্র প্রতিরোধে খামেনির সর্বাত্মক ও বহুমুখী সামরিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে গোষ্ঠীটি। হামাস তাদের বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এই নগ্ন আগ্রাসনের জন্য দায়ী করেছে। তারা বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এই জঘন্য অপরাধের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার যে চরম অবনতি ঘটবে, তার সম্পূর্ণ দায়ভার এই দুই দেশকেই নিতে হবে। এই হামলার সুদূরপ্রসারী ও মারাত্মক পরিণতি সম্পর্কেও তারা সতর্কবাণী উচ্চারণ করেছে। একই সঙ্গে হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতি এক জরুরি আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি মনে করে, ইরানের ওপর এই হামলার প্রেক্ষিতে অবিলম্বে এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য একটি রাজনৈতিক, আইনি এবং ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে চুপ না থেকে কার্যকর ভূমিকা পালনের জন্য তারা মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। সূত্র: আল জাজিরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী