খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৬ | ৯:২৪ 69 ভিউ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দপ্তর ব্যবহার ও দায়িত্ব বণ্টন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের দাবি, পররাষ্ট্রমন্ত্রী খলিলকে দুই মাসের জন্য নিউইয়র্কে পাঠানোর পর তাঁর ব্যবহৃত রুমটি দখলে নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রুমটির সঙ্গে থাকা ওয়াশরুম বড় করে বাথরুমে রূপান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খলিল দুই মাসের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতির মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর ব্যবহৃত রুমটি হুমায়ুন কবির নিজের দাপ্তরিক কাজে ব্যবহার শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেও আলোচনা রয়েছে। সূত্রের দাবি, শুধু রুম ব্যবহারেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। রুমটির সঙ্গে থাকা ওয়াশরুমের পরিসর বাড়িয়ে সেখানে বড় বাথরুম তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে মন্ত্রণালয়ে একঘরে করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণের পর থেকে শামা ওবায়েদের সঙ্গে প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকাণ্ডে দূরত্ব তৈরি হয়েছে। এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শামা ওবায়েদ। তাঁর অনুপস্থিতি নিয়েও মন্ত্রণালয়ের ভেতরে নানা আলোচনা শুরু হয়েছে। তবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি কেন উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দপ্তর ব্যবহার ও দায়িত্ব বণ্টন নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে রুম দখল, ওয়াশরুম সংস্কার এবং শামা ওবায়েদকে একঘরে করার অভিযোগের বিষয়ে হুমায়ুন কবির কিংবা শামা ওবায়েদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’