ক্লাস চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ মে, ২০২৫
১০:২২ পূর্বাহ্ণ
235 ভিউ

ক্লাস চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:২২ 235 ভিউ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে শোকজ করেছে কুয়েট কতৃপক্ষ। এছাড়া শিক্ষক লাঞ্ছনা ও ১৮ ফেব্রুয়ারি হামলার বিচারের মাধ্যমে খুব দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার শিক্ষার্থীদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৫ মে বিকাল পাঁচটার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। ১৮-১৯ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয় সাবেক উপচার্যসহ একাধিক শিক্ষক। এ ঘটনায় তদন্ত করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী শিক্ষার্থীদেরকে শোকজ করা হয়েছে। এর আগে ৪ মে থেকে শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয়। শিক্ষকদের ওপর হামলার ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত তারা ক্লাস নেবে না এমন সিদ্ধান্ত নেয়। এখন অব্দি ক্লাস বন্ধ রয়েছে। এদিকে, শিক্ষক লাঞ্ছনা ও ১৮ ফেব্রুয়ারি হামলার বিচারের মাধ্যমে খুব দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোকজের চিঠি পাওয়া একাধিক শিক্ষার্থী জানায়, আমরা বেশ কয়েকজন শোকজের চিঠি পেয়েছি। এদের মধ্যে ছাত্রদলের অনুসারীও রয়েছে বলে জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রত্যাহারের এক দফা দাবিতে যারা সামনে চলেছে তারাও শোকজের চিঠি পেয়েছে। যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের শাস্তি সবার দাবি। তবে যারা আন্দোলন করেছে তারা কেন শোকজ পেল জানি না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত