নিউজ ডেক্স
আরও খবর
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে
সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস
জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’
আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল
উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ
বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলো তাদের তারল্যের প্রকৃত চিত্র উপস্থাপন করছে না। এতে কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের প্রকৃত তারল্য পরিস্থিতির চিত্র কেন্দ্রীয় ব্যাংকে যথাযথভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারটি ওই দিন ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ফাইন্যান্স কোম্পানিগুলোতে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হয়। কিন্তু বর্তমানে তারা যেভাবে তারল্যের পরিস্থিতি উপস্থাপন করে তাতে কোম্পানিগুলোর প্রকৃত তারল্যের চিত্র প্রতিফলিত হচ্ছে না। বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলোর বহুমুখী বিনিয়োগের ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এতে তাদের বিনিয়োগ বাড়ানোর সুযোগ এসেছে। কিন্তু তারল্যের প্রকৃত চিত্র উপস্থান না করায় কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে আগামি মাস থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি নতুন পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থাপন করতে হবে। এক মাসের চিত্র পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি ফরম্যাট তৈরি করেছে। এ ফরমেট অনুযায়ী ফাইন্যান্স কোম্পানিগুলোকে তারল্যের তথ্য উল্লেখ করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]