কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানের টাকায় হচ্ছে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫
১০:৫৩ পূর্বাহ্ণ
133 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানের টাকায় হচ্ছে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৫৩ 133 ভিউ
কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর চরে অবস্থিত ঐতিহাসিক ‘পাগলা মসজিদ’। মসজিদটিতে মনের মকসুদ পূরণে শত বছর ধরে মানুষ মানতের নগদ অর্থ, স্বর্ণ ও রৌপ্যালংকার দিয়ে আসছে। পাশাপাশি গরু-মহিষ, ছাগল, মুরগি ইত্যাদি গবাদি পশু-পাখি দিয়ে যাওয়ার ঐতিহ্যও শত বছরের। দানের টাকায় এখানে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এটির নির্মাণকাজ শেষ হলে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছে ব্যবস্থাপনা কমিটি। এছাড়া এই দানের অর্থ থেকে অন্যান্য মসজিদ-মাদ্রাসা, দরিদ্র মানুষ ও শিক্ষার্থীদের সাহায্য করা হয় বলেও জানা গেছে। জনশ্রুতি আছে, এক সময় মসনদে আলা বীর ঈসা খাঁর বংশধর হয়বতনগর জমিদার বাড়ির জিলকদর খান নামে এক সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইলের মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতি স্থানে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। তার দেহাবসানের পর তার উপাসনালয়টিকে মসজিদ হিসাবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী। এরপর থেকে আশ্চর্যজনকভাবে সেখানে দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান-খয়রাত করলে মনের বাসনা পূরণ হয়-এমন বিশ্বাস থেকে বিভিন্ন ধর্ম-বর্ণের দেশি-বিদেশি নারী-পুরুষ ছুটে আসেন এ মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, সোনা ও রুপার অলংকারের পাশাপাশি গরু-মহিষ, ভেড়া-ছাগল, হাঁস-মুরগি দান করেন। প্রতিদিনই মানত দিতে আসা লোকজনের ভিড় থাকলেও প্রতি শুক্রবার জুমার নামাজের দিন এ মসজিদে মানত নিয়ে আসা মানুষের ঢল নামে। পাগলা মসজিদের ইতিহাস আড়াইশ বছরেরও অধিক পুরোনো। সাধারণত প্রতি তিন মাস অন্তর এ মসজিদের দানবাক্সগুলো খোলা হয়ে থাকে। এসব দানবাক্সে মেলে কোটি কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালংকার। টাকার পরিমাণ এতই বিপুল যে, সর্বশেষ গত ১২ এপ্রিল চার মাস ১১ দিন পর পাগলা মসজিদের ১১টি দানবাক্স খুলে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়। দানের এ টাকা গণনায় অংশ নেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় রূপালী ব্যাংকের ৮০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা-এতিমখানার ২৫৭ জন শিক্ষক-শিক্ষার্থী। সেই সঙ্গে পাওয়া যায় সংসারের দুঃখ-কষ্ট লাঘব, রোগমুক্তি এবং মনের আশা পূরণের অসংখ্য বেনামি চিঠি, চিরকুটও। মানত হিসাবে পাওয়া দানের এসব অর্থ-সম্পদ ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের নেতৃত্বে স্থানীয় পৌরসভাসহ গণ্যমান্য লোকজনের নেতৃত্বে গঠিত হয়েছে পরিচালনা কমিটি। এই অর্থ থেকে তারা কমপ্লেক্সের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য খরচ মিটিয়ে থাকেন। পাশাপাশি অন্যান্য মসজিদ-মাদ্রাসা, এতিমখানা এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়ে থাকে। তবে কয়েক বছর ধরে এখানে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার মাস্টারপ্ল্যান তৈরি করে কাজ শুরু হয়েছে। এটা বাস্তবায়ন হলে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। গত ১২ এপ্রিল সর্বশেষ দানবাক্সের টাকা গণনার দিন গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আরও জানান, দানবাক্স থেকে পাওয়া টাকার মধ্যে বর্তমানে ব্যাংকে ৮৯ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২৬৩ টাকা জমা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক