কান’র টানে জেনিফার লরেন্স – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ May, ২০২৫
১০:৪১ am
171 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

কান’র টানে জেনিফার লরেন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ May, ২০২৫ | ১০:৪১ 171 ভিউ
এবারের কান উৎসবে কী নিয়ে আলোচনায় আসবেন স্পষ্টভাষী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘কান চলচ্চিত্র উৎসব’ মানেই যেন বিতর্ক আর আলোচনা-সমালোচনার ঝড়। অভিনেতা-অভিনেত্রীদের পোশাক থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড নিয়ে চলে চুলচেরা বিচার বিশ্লেষণ আর চর্চা। অস্কারজয়ী অভিনেত্রী ২০২৩ সালে অনুষ্ঠিত ৭৬তম কান উৎসবের লালগালিচায় হাজির হয়েছিলেন অদ্ভুত পোশাকে। চলচ্চিত্র উৎসবের বিশেষ মঞ্চে ওঠার আগে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন অন্যরকম জেনিফার লরেন্স। যা কখনো আগে দেখেনি তার ভক্তরা। ‘হাঙ্গার গেম্স’খ্যাত এ অভিনেত্রীর পায়ে চপ্পল দেখে চোখ কপালে ওঠে আগত অতিথিদের। পরনে ছিল লাল গাউন। এ নিয়ে নেটপাড়ায় জট লেগে গিয়েছিল ভক্তদের মন্তব্য আর প্রতিক্রিয়ায়। সেবার জাস্টিন ট্রিট পরিচালিত ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে গিয়েছিলেন অস্কার ও বাফটাজয়ী এ অভিনেত্রী। সে উৎসবে দেখানো হয়ছিল তালেবানি শাসনের পুনরুত্থানের পর তিন নারীর জীবনের বাঁকবদল নিয়ে নির্মিত জেনিফার লরেন্স অভিনীত ও প্রযোজিত তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজ’। যদিও সে বছরের জুনে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা জেনি স্টুপনিতস্কি পরিচালিত ‘নো হার্ড ফিলিংস’। ভালো ব্যবসা করেছিল সিনেমাটি। কিন্তু এবার এ উৎসবে কেন যোগ দিচ্ছেন ‘সিলভার লাইনিংস প্লেবুক’, ‘এক্স-মেন’ সিরিজসহ বহু দর্শকপ্রিয় সিনেমার বিশ্বখ্যাত এ অভিনেত্রী! আরও পড়ুন: বলিউডের ভিত্তি গড়ে তোলা এসব তারকার জন্মও পাকিস্তানে স্কটিশ পরিচালক লেন রামসি নির্মিত ‘ডাই, মাই লাভ’ সিনেমাটির প্রিমিয়ার হবে এবারের কান উৎসবে। এ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জেনিফার লরেন্স। গ্রামীণ এক নারীর প্রেম-পাগলামী নিয়ে নির্মিত এ সিনেমা নিয়ে এরইমধ্যে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। এ সিনেমায় তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রবার্ট পেটিনসন। আর অন্যরকম প্রেমিকের ভ‚মিকায় রয়েছেন আরেক জাঁদরেল অভিনেতা ল্যাকিথ স্ট্যানফিল্ড। এতে আরো অভিনয় করেছেন- সিসি স্পেইসেক, নিক নোট্ল, মার্কাস দেল রোজা প্রমুখ। এ সিনেমার অন্যতম প্রযোজকও জেনিফার লরেন্স। সম্প্রতি একটি স্মৃতিচারণ নিয়ে হলিউডে আলোচনার তুঙ্গে উঠেছেন হলিউডের অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রী। অ্যান্ডি কোহেনের জনপ্রিয় এক টকমো ‘ওয়াজ হোয়াট হ্যাপেন্স লাইভ’এ হাজির হয়ে তিনি প্রকাশ করেছেন এক অপ্রত্যাশিত স্বীকারোক্তি। ৩৪ বছর বয়সী এ তারকা অভিনীত ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাদার’-এ অভিনয় করার সময় তিনি নাকি সিনেমার কাহিনী পুরোটা জানতেন না। অনুষ্ঠানের সঞ্চালক কোহেনের কৌশলী প্রশ্ন ছিল, ‘আপনি মাদার সিনেমার গল্প কতটুকু বোঝার ক্ষেত্রে নিজেকে দশের মধ্যে কত নম্বর দেবেন?’ উত্তরে সরল সত্য স্বীকার জেনিফার জানালেন, ‘আসলে এ বিষয়ে আমাকে সত্যটাই বলতে হবে। আমি তখন পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কির সঙ্গে ডেট করছিলাম। সে কারণে গল্পটা সম্পর্কে আমার জানার কিছুটা ঘাটতি ছিল। নিজেকে আমি চার থেকে পাঁচ নম্বর দেবো।’ মূলত ‘মাদার’ সিনেমাটি মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার এক গল্প নিয়ে শান্ত স্বভাবের এক গৃহিণীকে তুলে ধরেছেন পরিচালক। গল্পের ধারাবাহিকতায় ওই গৃহিনীর বাড়িতে হঠাৎ একদল অপ্রত্যাশিত অতিথির আগমণ ঘটলে ওলটপালট হয়ে যায় নারীর জীবন। এ চমৎকার চরিত্রটি করে দারুণ তৃপ্ত করেছে বলেও জানিয়েছেন লরেন্স। উল্লেখ্য, ‘ডাই, মাই লাভ’-ই আপাতত জেনিফার লরেন্সের ক্যারিয়ারের সর্বশেষ সিনেমা। ২০০৮ সালে জেসন ফ্রিল্যান্ড পরিচালিত ‘গার্ডেন পার্টি’ সিনেমার ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে হলিউডে অভিষিক্ত এ অভিনেত্রীর তার হাতে আর কোনো নতুন সিনেমা নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন