কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬
৯:২০ পূর্বাহ্ণ
6 ভিউ

কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:২০ 6 ভিউ
​আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ যখন চরম রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল ফাঁকা করার জোর তৎপরতা চালায় একটি সংঘবদ্ধ চক্র। নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী অপসারণের মাত্র এক দিন আগে, অর্থাৎ ২০২৪ সালের ১৮ আগস্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে ইস্যু করা হয় ১৭টি চেক। এই ১৭টি চেকের মাধ্যমে এক দিনেই তোলা হয় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। এর ঠিক চার দিন আগে, ১৪ আগস্ট আরও ৪টি প্রকল্পের নামে তোলা হয়েছিল ১৬ লাখ টাকা। অর্থাৎ মাত্র দুই দিনে ২১টি চেকের মাধ্যমে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা রাজকোষ থেকে বের করে নেওয়া হয়েছে। ​ভুয়া প্রজেক্ট ও ‘জিরো ওয়ার্ক’ বিল অনুসন্ধানে জানা যায়, যেসব প্রকল্পের নামে এই বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে, তার একটি বড় অংশের বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না। জেলা পরিষদের হলরুমের ওয়াল টাইলসকরণ, ভবন সংস্কার ও রং করার নামে মেসার্স শরীফ অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স আরিফুল ইসলাম এন্টারপ্রাইজের অনুকূলে প্রায় ১৬ লাখ টাকা বিল উত্তোলন করা হয়। তবে বাস্তবে জেলা পরিষদ ভবনে এ ধরনের কোনো কাজই করা হয়নি। ​হিসাবমতে, ১৮ আগস্ট ইস্যু করা ১৭টি চেকের মধ্যে তৎকালীন চেয়ারম্যানের আত্মীয় ঠিকাদার শেখ নজরুল ইসলামের একাই ছিল ৭টি প্রজেক্ট। একদিনেই তার নামে দেওয়া হয় প্রায় ৭০ লাখ টাকার বিল! বাবুরহাট বাজারের সাইট প্রস্তুত ও বালু ভরাটের কাজের জন্য নামমাত্র কিছু বালু ফেলে পুরো ২৭ লাখ টাকার বিল তুলে নেওয়া হয়। ​ ঠিকাদারদের বিস্ফোরক স্বীকারোক্তি ও ঘুষের খেলা জালিয়াতির এই প্রক্রিয়ায় যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করা হয়েছিল, তাদের বক্তব্যেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। ঠিকাদার আরিফুল ইসলাম জানান, তিনি প্রজেক্ট পাস হওয়া বা কাজের ব্যাপারে কিছুই জানতেন না। জেলা পরিষদের প্রকৌশলী ইকবাল হোসেন সকালে তাকে ফোন করে ব্যাংকে নিয়ে চেক ক্যাশ করান এবং বিকেলে তোলা টাকার মধ্যে প্রায় ১৮ লাখ টাকা প্রকৌশলী নিজেই তার কাছ থেকে বুঝে নেন। অন্য এক ঠিকাদার শরীফ প্রথমে কাজ করার কথা অস্বীকার করলেও পরে রহস্যজনকভাবে নিজের বক্তব্য পরিবর্তন করেন। ​শেষ মুহূর্তে ফেঁসে যাওয়া ৩৪ লাখ টাকা শুধু ১ কোটি ৭৬ লাখ টাকাতেই এই লুটপাট থেমে থাকেনি। আরও ৩৪ লাখ টাকার ৫টি চেক সম্পূর্ণ তৈরি ছিল উত্তোলনের জন্য। কিন্তু তৎকালীন চেয়ারম্যান অপসারণ হওয়ায় শেষ রক্ষা হয়নি, চেকগুলো শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরবর্তীতে তৎকালীন জেলা পরিষদ প্রশাসক সেলিম উল্লাহ সেলিম সরেজমিনে তদন্ত করে জানান, ঐ ৩৪ লাখ টাকার চেকের বিপরীতে কোনো প্রজেক্ট ফাইল বা কাজের অস্তিত্ব ছিল না। ​বর্তমানে জেলা পরিষদের প্রাক্তন প্রকৌশলী ইকবাল হোসেন ও প্রাক্তন নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের দায় এড়ানোর বক্তব্য এবং ঠিকাদারদের পরস্পরবিরোধী তথ্যে থমকে আছে রাজস্ব তহবিল আত্মসাথের পুরো বিষয়টি। ​ দুদকের জালে জালিয়াতি চক্র চাঁদপুর জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। দুদকের চাহিদানুযায়ী সমস্ত নথিপত্র হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চাঁদপুরবাসীর এখন একটাই দাবি—সরকার পরিবর্তনের ঘোলা পানিতে যারা জনগণের করের টাকা লুটপাট করেছে, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনা হোক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ