কাজ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন অমিতাভ বচ্চন – বর্ণমালা টেলিভিশন

কাজ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন অমিতাভ বচ্চন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৫৫ 151 ভিউ
বয়স তার ৮২ বছর। কিন্তু তাকে কী! এখনও অভিনয় কারিশমায় ভক্তদের মুগ্ধ করে চলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। কখনও সিনেমায়, কখনও রিয়েলিটি শো-কোনো কিছুতেই বয়স তাকে দমাতে পারছে না। কিন্তু ভুল তো হচ্ছেই। কাজ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। আর সেটা অকপটে স্বীকার করলেন এই বর্ষীয়ান অভিনেতা। কাজের ক্ষেত্রে যে বয়সের প্রভাব পড়ছে সেটা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সম্প্রতি একটি ব্লগ পোস্টে বয়সের কারণে যে কাজে সমস্যা হচ্ছে সেটা স্বীকার করেছেন অমিতাভ। জানিয়েছেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন, কাজে ভুল হচ্ছে, এবং সেটে সংলাপ মনে রাখতে পারছেন না। সাধারণত ফেসবুক কিংবা এক্স, সোশ্যাল মিডিয়ায় নিজে আইডিতে পোস্ট দিলে সেটার নাম্বার লিখে দেন অমিতাভ। সম্প্রতি ৬২২২ নাম্বার শিরোনামে একটি পোস্ট করেছেন যাতে লেখা রয়েছে, ‘বয়স বাড়লেই যে শুধু সংলাপ মনে রাখতে সমস্যা হয়, সেটাই নয়। একাধিক বার্ধক্যজনিত সমস্যাও দেখা দেয়। নিদের্শনা অনুযায়ী কাজ করতে সমস্যা হয়। যেমনটা করতে বলা হয় সেটা করা যায় না।’ তিনি আরও লিখেন, ‘কাজ শেষে বাড়ি ফিরলেই উপলব্ধি হয়, কী কী ভুল করেছি এবং সেগুলো কীভাবে শুধরে নেওয়া যেতে পারে।’ অমিতাভ আরও জানিয়েছেন, শুটিং শেষ হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে মধ্যরাতে পরিচালকদের ফোন দেন, যাতে তারা ভুল করা কাজটি আবারও করার সুযোগ দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া