কলকাতার মঞ্চে পা রাখছেন নাসিরুদ্দিন শাহ, দেখা যাবে রুশদীর চরিত্রে – বর্ণমালা টেলিভিশন

কলকাতার মঞ্চে পা রাখছেন নাসিরুদ্দিন শাহ, দেখা যাবে রুশদীর চরিত্রে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:০৪ 124 ভিউ
টালিউডের জনপ্রিয় অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও পরিচালক কৌশিক সেন এবার মঞ্চে নিয়ে আসছেন সালমান রুশদীর লেখা স্মৃতিকথা ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পেড মার্ডার’ অবলম্বনে লেখা নাটক ‘টোয়েন্টি নাইন সেকেন্ডস’। এ নাটকটিতেই দেখা যাবে বলিউডের শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। সঙ্গে থাকছেন তারই কন্যা হিবা শাহ। এ বর্ষীয়ান অভিনেতা অভিনয় করবেন সালমান রুশদীর চরিত্রে। আগামী নভেম্বর মাসে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। এটি প্রযোজনা করছে কেসিসি। নাসিরুদ্দিন শাহ, হিবা শাহ ছাড়াও নাটকটিতে অভিনয় করছেন ঋদ্ধি সেন, রেশমি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এ নাটকে সালমান রুশদীর ওপর যে ব্যক্তি ছুরির আঘাত করেছিলেন, সেই চরিত্রে অভিনয় করবেন ঋদ্ধি সেন। বড়পর্দা ও টেলিভিশনে নাসিরুদ্দিন শাহর সঙ্গে কৌশিক সেন কাজ করলেও এই প্রথম নাটকে কাজ করবেন তিনি। নাটকের সংগীত পরিচালক হিসেবে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার মুহূর্তে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হন সালমান রুশদী। সে হামলায় একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। এ ঘটনা নিয়েই রুশদীর লেখা বইয়ের নাট্যরূপ দিয়েছেন কৌশিক সেন। নাটকটি মঞ্চস্থ করবে কৌশিকের নাটকের দল ‘সপ্ত সন্ধানী’। ইংরেজি নাটকটি মঞ্চস্থ হবে কলকাতা ও মুম্বাইয়ের মঞ্চে। ইতোমধ্যে এই দুই শহরে নাটকের মহড়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন কৌশিক সেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!