কমলগঞ্জে বিজিবির হাতে আটক ১৫ জনকে তিন দিন পর থানায় সোপর্দ – বর্ণমালা টেলিভিশন

কমলগঞ্জে বিজিবির হাতে আটক ১৫ জনকে তিন দিন পর থানায় সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১০:৫৮ 168 ভিউ
মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে ‘পুশইন’ করা নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে বিজিবি কর্তৃক আটকের তিন দিন পর থানায় সোপর্দ করেছে বিজিবি। কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের ৪৬ বিজিবির দলই ক্যাম্পের দায়িত্বরত সুবেদার নাসির আহমেদের নেতৃত্বে বিজিবির একটি দল কমলগঞ্জ থানা পুলিশের কাছে আটকদের সোপর্দ করেন। আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার মোল্লা গ্রামের আজিজুল হকের ছেলে রফিকুল ইসলাম, জয়পুর গ্রামের মন্নান শেখের ছেলে রাজিব শেখ, নানু মিয়ার মেয়ে শারমিন, রাজিব শেখের মেয়ে ইয়াসিন, রাজিব শেখের ছেলে জোবায়ের, বেন্দাসচর গ্রামের আমজাদ শেখের ছেলে হাবিবুর রহমান, কুনজপুর গ্রামের গিয়াস শেখের ছেলে সুমন শেখ, সাতবাড়িয়া গ্রামের এরান মোল্লার ছেলে আব্দুল ছাত্তার, নড়াগাতি উপজেলার কলাবাড়িয়া গ্রামের ইনগুল শেখের ছেলে তারা শেখ, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বালিয়াভাংগা গ্রামের মাবুদ শেখের ছেলে তরিকুল শেখ, মাহাবুর শিকদারের মেয়ে শান্তা সিকদার, তরিক শেখের মেয়ে সুমাইয়া ও চার বছরের শিশু মোহাম্মদ শেখ, বাগেরহাট জেলার রামপাল উপজেলার চিরোম্বা গ্রামের জিন্দা শেখের মেয়ে হারিনা শেখ ও সাহাব উদ্দীনের ছেলে সাত বছরের শিশু আবু হুরায়রা। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হাতে আটক হওয়া ১৫ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে- এরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই তাদের অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?