কবি হেলাল হাফিজকে নিয়ে নাটক – বর্ণমালা টেলিভিশন

কবি হেলাল হাফিজকে নিয়ে নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ February, ২০২৫ | ৭:১০ 174 ভিউ
সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের জীবনেরও একটি অধ্যায় আছে, চোখে জল আনা সে অধ্যায়। দ্রোহ ও প্রেমের কবির সেই অদেখা অধ্যায় এবার পর্দায় তুলে এনেছেন নির্মাতা রুবেল আনুশ। ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’ নামে নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। এতে দেখা যায়, কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরীর সঙ্গে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন। দারোগার মেয়ের সঙ্গে স্কুলশিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সঙ্গে ঢাকায়। হেলাল হাফিজও চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তাঁর একমাত্র কবিতার বই বের হয়। নাম ‘যে জলে আগুন জ্বলে!’ হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেনকে উপহার দেন। হেলেন দেখেন পুরো কবিতার বইজুড়ে কবির আকুতি; তাঁকে না পাওয়ার। এভাবে এগিয়ে যায় গল্প। নাটকটিতে হেলাল হাফিজের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী ও প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তন্নি মাহমিদ তৃণা। নাটকটি সম্প্রতি গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিুিরুির পডাডাড test আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে