কণার কণ্ঠে আব্দুল করিম ও হাছন রাজার বিখ্যাত দুই গান – বর্ণমালা টেলিভিশন

কণার কণ্ঠে আব্দুল করিম ও হাছন রাজার বিখ্যাত দুই গান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১১:০১ 115 ভিউ
দেশের জনপ্রিয় ও ব্যস্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। সাধারণত স্টেজ শোতে নিজের মৌলিক গান গেয়ে থাকেন তিনি। তবে দর্শকের অনুরোধে মাঝে মাঝে ফোক গানও করে থাকেন। সম্প্রতি ‘আরটিভি ফোক স্টেশন সিজন সিক্স’র আয়োজনে কয়েকদিন আগে তার কণ্ঠে প্রকাশ হয়েছে হাছন রাজার ‘বাউলা কে বানাইলোরে হাছন রাজারে বাউলা কে বানাইল’ গানটি। হাছন রাজার লেখা ও সুর করা গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জিকো ঘোষ। এটি প্রকাশের পরপরই কনার কণ্ঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘সখি তোরা প্রেম করিস না’ শিরোনামের আরেকটি গান গান প্রকাশ হয়েছে। আব্দুল করিমের লেখা ও সুর করা এ গানের নতুন সংগীতায়োজন করেছেন আদিব কবির। এ প্রজেক্টের প্রধান হিসাবে আছেন সংগীতশিল্পী জুয়েল মোরশেদ। পহেলা বৈশাখে এটি স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। দুটি গান নিয়ে শ্রোতাদের আগ্রহ লক্ষণীয়। এ প্রসঙ্গে কণা বলেন, ‘আমার মিউজিসিয়ানরা শ্রদ্ধেয় মরমি কবি হাছন রাজার বাউলা কে বাইল গানটি বেশ ভালোভাবেই মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছেন। যে কারণে আমি যে কোনো শোতে ফোক গানের প্রসঙ্গ এলে এ গানটি পরিবেশন করে থাকি। এ গানটি জিকো ঘোষ নতুন করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার পর আমার কাছে ভালো লেগে যায়। আর সখি তোরা প্রেম করিস না গানটি অনেক আগেই করা ছিল। গত ১২ এপ্রিল হঠাৎ করেই ভিডিওর কাজটি সম্পন্ন হয়। পরপর দুটি ফোক গান প্রকাশ পাওয়ায় ভালো লাগছে।’ এদিকে বর্তমানে স্টেজশো নিয়েই ব্যস্ত আছেন এ সংগীতশিল্পী। ১৮ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটি শোতে সংগীত পরিবেশন করেন তিনি। ২৪ এপ্রিল কণা কক্সবাজারে স্টেজ শোতে গান গাইবেন বলে জানিয়েছেন। এরপর ২৬ এপ্রিল ঢাকায় একটি শোতে অংশ নেবেন। ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে একটি শোতে সংগীত পরিবেশন শেষে আগামী ২ মে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!