কঠিন সময়ের স্মৃতিচারণ করে যা বললেন বুবলী – বর্ণমালা টেলিভিশন

কঠিন সময়ের স্মৃতিচারণ করে যা বললেন বুবলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪১ 98 ভিউ
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করেন কিং শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী দম্পতির সন্তান শেহজাদ খান বীর। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই এবং শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বর্তমানে কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এর মধ্যেই তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ২১টি, যার বেশিরভাগ সিনেমাই ব্যবসাসফল হয়েছে। দাম্পত্যজীবনে আলোচনা-সমালোচনা মাঝে পর্দায় সবসময় গ্ল্যামারাস ও হাসিখুশি দেখা গেছে অভিনেত্রীকে। কিন্তু অভিনয়ের গতি সমানতালে চালালেও বাস্তবজীবনের সংগ্রাম ও মাতৃত্বের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন। সম্প্রতি রুম্মান খানের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলী সেই সময় সন্তান শেহজাদ খান বীরের জন্মের কঠিন সময়ের পরিস্থিতির স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাকীত্বের দিনগুলোর কথা স্মরণ করেন শবনম বুবলী। ২০২০ সালে যখন বিশ্বজুড়ে কোভিডের ভয়াবহতা, ঠিক সেই সময়েই মা হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'সেটি ছিল আমার পুনর্জন্ম। আমি তখনো জানি না মায়ের জার্নিটা কেমন হয়। প্রেগন্যান্ট অবস্থায় আমেরিকায় ছিলাম, কোভিডের ওই ভয়াবহ পরিস্থিতির কথা আমরা কেউ জানতাম না।' তিনি বলেন, পৃথিবীতে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবা-মা দুজনকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু আমার মায়ের জন্য আমার ফিলিংসটা যেমন আলাদা, ঠিক তেমনই আমার সন্তানের জন্যও। কথাগুলো বলার সময় কণ্ঠ জড়িয়ে আসে শবনম বুবলীর। একপর্যায়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাঁধ মানে না চোখের পানি। কান্নাজড়িত কণ্ঠে ছোটবেলার মায়ের শাসনের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আম্মু সবসময় একটা কথাই বলতেন—মা হলে বুঝবি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান