নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল
কক্সবাজার শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে ২০-৩০ জনের একটি দল। মঙ্গলবার সকাল ৬টার দিকে ডলফিন মোড় থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দিতে দেখা যায় যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদারকে।
এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’—এমন একটি ব্যানার বহন করে মোনাফ সিকদারের নেতৃত্বে সরকারের পক্ষের স্লোগান দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি সুগন্ধা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোনাফ সিকদার। এরপরই মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, কৌশলে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, মিছিলটি যে সময়ে হয়েছে, তখন টহল পুলিশ থানায় ফিরে গিয়েছিল। সেই সুযোগে তারা মিছিল করেছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
