নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
কক্সবাজারের সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার খরুলিয়া বাজারের হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাহাব উদ্দিন (২৭) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে। তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে কক্সবাজারের দিকে যাচ্ছিল সাহাব উদ্দিন। তিনি সদর উপজেলার খরুলিয়া বাজারের হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সাহাব উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
