ওপেন এআই-অ্যামাজনের ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ নভেম্বর, ২০২৫
৬:২৯ পূর্বাহ্ণ
71 ভিউ

ওপেন এআই-অ্যামাজনের ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ৬:২৯ 71 ভিউ
অ্যামাজনের সঙ্গে ৩৮ বিলিয়ন ডলারের সাত বছর মেয়াদি এক নতুন চুক্তি করেছে চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। সোমবারের (৩ নভেম্বর) এই চুক্তির কারণে, এখন থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ক্লাউড অবকাঠামো ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল পরিচালনা ও প্রশিক্ষণ দিতে পারবে প্রতিষ্ঠানটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। গত সপ্তাহে অভ্যন্তরীণ ব্যাপক রদবদলের পর এই চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় মাপের এক চমক দিলো অ্যামাজন। এছাড়া, চুক্তির কল্যাণে হাজার হাজার এনডিভিয়া গ্রাফিক্স প্রসেসর ব্যবহারের সুযোগ পাবে ওপেন এআই। তবে বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির কারণে অবশ্য এডব্লিউএস-এ হোস্ট করা ওয়েবসাইটের তথ্য সরাসরি ব্যবহার করতে পারবে না ওপেন এআই। সম্প্রতি ১৪ হাজার কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন। যদিও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ নয়, বরং কাঠামোগত কারণই প্রাধান্য পেয়েছে। এদিকে, ওপেন এআইয়ের প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে ৩০ গিগাওয়াট কম্পিউটিং রিসোর্স তৈরি করার পরিকল্পনা করছে, যা প্রায় আড়াই কোটি মার্কিন বাড়িতে বিদ্যুৎ সরবরাহের সমান। এই চুক্তিকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ক্লাউড ইউনিট এডব্লিউএসের প্রতি আস্থা পুনর্বহালের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছিল যে, অ্যামাজনের ক্লাউড ইউনিট প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট ও গুগলের পেছনে পড়ে যাচ্ছে। নতুন চুক্তির কারণে ওপেন এআই অবিলম্বে এডব্লিউএস ব্যবহার শুরু করবে এবং ২০২৬ সালের মধ্যে সব নির্ধারিত সক্ষমতা চালু করা হবে। এনভিডিয়ার জিবি টু হান্ড্রেড ও জিবি থ্রি হান্ড্রেড এআই চিপসহ বিপুল পরিমাণ প্রসেসিং ইউনিট স্থাপন করবে অ্যামাজন, যা চ্যাট জিপিটির পরবর্তী প্রজন্মের মডেলগুলোকে শক্তি জোগাবে। উল্লেখযোগ্যভাবে, এই নতুন কাঠামোগত পরিবর্তনের ফলে ওপেনএআই এখন আর কেবল মাইক্রোসফটের একচেটিয়া আধিপত্য মেনে নিতে বাধ্য নয়। তবে এআই ডাটা সেন্টারগুলোতে বিপুল জ্বালানি চাহিদা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি অনুমান করছে, ২০২৮ সালের মধ্যে এআই ডাটা সেন্টারগুলো দেশের মোট বিদ্যুতের ১২ শতাংশ পর্যন্ত ব্যবহার করতে পারে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৪১ শতাংশ মার্কিন নাগরিক এআইয়ের পরিবেশগত প্রভাব নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন