ওপেনএআই’র সঙ্গে ইলন মাস্কের এতো বিরোধ কেন? – বর্ণমালা টেলিভিশন

ওপেনএআই’র সঙ্গে ইলন মাস্কের এতো বিরোধ কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ April, ২০২৫ | ১০:১৮ 264 ভিউ
প্রযুক্তি বিশ্বে এআই নিয়ে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। কেন্দ্রবিন্দুতে ইলন মাস্ক ও ওপেনএআই। মাস্কের বিরুদ্ধে সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় মামলা করেছে ওপেনএআই, যেখানে অভিযোগ-মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে অসৎ কৌশল অবলম্বন করছেন। অথচ এ প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন মাস্ক নিজেই। ২০১৮ সালে ওপেনএআই থেকে সরে দাঁড়ান মাস্ক। এরপর থেকেই প্রতিষ্ঠানটির করপোরেট কাঠামো পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে আসছেন তিনি। তিনি দাবি করেছেন, অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে মানবতার কল্যাণে এআই বিকাশের যে অঙ্গীকার ছিল, ওপেনএআই তা লঙ্ঘন করেছে। তিনি একে দেখছেন চুক্তিভঙ্গ হিসাবে। অন্যদিকে ওপেনএআই বলছে, মাস্ক এখন ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতার লড়াই করছেন। স্যাম অল্টম্যানের ভাষ্য, ‘না ধন্যবাদ’, মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি রসিকতা করে বলেন, ‘আপনি চাইলে, আমরা বরং টুইটার (এখন এক্স) কিনে নিতে পারি ৯.৭৪ বিলিয়নে।’ বিশেষজ্ঞদের মতে, এটি শুধুই প্রযুক্তি নয়-ক্ষমতা ও মুনাফা নিয়ন্ত্রণের বড় খেলা। কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যারি লাইটম্যান বলেন, ‘এটা মূলত একজনের দাবি-আমি এ স্টার্টআপের নিয়ন্ত্রণ চাই।’ ইতোমধ্যে মাস্কের কোম্পানি এক্সএআই ওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে। তবে প্রযুক্তিগতভাবে এখনো পিছিয়ে রয়েছে বলেই মত বিশ্লেষকদের। এ মামলার শুনানি শুরু হবে ২০২৬ সালের মার্চে। তার আগ পর্যন্ত প্রযুক্তি বিশ্ব থাকবে উত্তেজনায়, আর প্রশ্ন থাকবে-এ যুদ্ধের শেষ কোথায়? এআই কি মানবতার কল্যাণে থাকবে, না কেবল বড়লোকদের হাতের খেলা হয়ে উঠবে?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন