নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ওটিটি’র জোয়ারে অস্তিত্ব সংকটে সিনেমার শিল্পীরা
ওটিটি (ওভার দ্য টপ) বিনোদনমূলক কন্টেন্ট উপভোগের এক জনপ্রিয় মাধ্যম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এর বাজার তৈরি হয়েছে। তাতে করে বাড়ছে শিল্পীদের কাজের পরিধি, আশার ফুল ফুটেছে বিনোদনের বাগানে।
নাটক, সিরিজের পাশাপাশি এখন ওটিটির জন্য নির্মিত হচ্ছে সিনেমা। বলা যায়, প্রেক্ষাগৃহের বাইরেও হাতের মুঠোফোন দিয়েও দর্শক পাচ্ছেন সিনেমা দেখার সুযোগ। সেই সঙ্গে দারুণ সব সিরিজ তো রয়েছেই।
জনপ্রিয়তার সঙ্গে সময়ের ব্যবধানে বাংলাদেশেও বাড়ছে ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা। দেশে এখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে প্রায় ডজনখানেক। এগুলো হলো ‘চরকি’, ‘বঙ্গ বিডি’, ‘বিঞ্জ’, ‘বায়োস্কোপ’, ‘সিনেম্যাটিক’, ‘আই স্ক্রিন’, ‘দীপ্ত প্লে’, ‘বাংলাফ্লিক্স’, ‘টফি’, ‘টেলিফ্লিক্স’, ‘সিনেস্পট’ ইত্যাদি। এছাড়াও বাংলাদেশে দেখা যাচ্ছে ‘নেটফ্লিক্স’, ‘অ্যামাজন প্রাইম ভিডিও’, ‘হইচই’, ‘আড্ডা টাইমস’, ‘ডিজনি প্লাস হটস্টার’সহ আরও কিছু বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম।
মূলত করোনাকাল থেকেই অনলাইনে নাটক, সিরিজ ও সিনেমা দেখার প্রতি দর্শকের আগ্রহ তৈরি হয়। দিনে দিনে সেটি বেড়েছে। এদিকে ওটিটি’র কল্যাণে শিল্পীদের কাজের পরিধি বেড়েছে এটি সত্য। তবে এখানে সুবিধাভোগ করছেন একটি পক্ষ, এমনটাও দাবি করছেন অনেকে।
অনুসন্ধানে দেখ গেছে, ওটিটি’র জন্য নির্মিত প্রায় সব কনটেন্টেই কাজ করছেন নাটক ইন্ডাস্ট্রির সব শিল্পী। আর এসব কনটেন্ট নির্মাণেও রয়েছেন নাটক, বিজ্ঞাপন নির্মাতারা। উদাহরণস্বরূপ গত কয়েকবছরে আলোচিত ও প্রশংসিত সিরিজের মধ্যে ছিল ‘তাকদীর’, ‘মহানগর’, ‘গুটি’, ‘আমি কী তুমি’, ‘মারকিউলিস’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘ফ্রাইডে’, ‘কুহেলিকা’, ‘নিকষ’, ‘মোবারকনামা’, ‘বুকের মধ্যে আগুন’, ‘নীল জলের কাব্য’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘মিনিস্ট্রি অব লাভ’, ‘ফরগেট মি নট’, ‘অসময়’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ১ ও ২’, ‘জিম্মি’, ‘ছায়া’, ‘হাউ সুইট’, ‘টিকিট’, ‘আধুনিক বাংলা হোটেল’, ‘গোলাম মামুন’, ‘চক্র’ , ‘কালপুরুষ’, ‘২ষ’ ইত্যাদি। এতে নির্মাণ ও অভিনয়ে হাতেগোনা দু’একজন সিনেমার শিল্পী থাকলেও, অধিকাংশই নাটক ইন্ডাস্ট্রির লোক।
এফডিসিকেন্দ্রিক নির্মাতা ও সিনেমার শিল্পীদের সেক্ষেত্রে প্রাধান্য খুব বেশি নেই। এখানেও একটি সিন্ডিকেট রয়েছে বলেও অভিযোগ করছেন একাধিক সিনেমার শিল্পী ও নির্মাতা।
ঢাকাই সিনেমার বর্তমান অবস্থা খুবই করুন। নব্বই দশকের শেষভাগ থেকেই ভগ্নদশা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। সিনেমা মুক্তির সংখ্যা কমছে, আবার যা মুক্তি পাচ্ছে সেটাও মুখ থুবড়ে পড়ছে। বর্তমান প্রেক্ষাপটে বলতে গেলে, সিনেমা এখন ঈদকেন্দ্রিক। নির্মাণের সংখ্যাও তুলনামূলক কম হওয়ায় বেকার শিল্পীদের সংখ্যাও বাড়ছে। শুধু তাই নয়, এফডিসিকেন্দ্রিক নির্মাতারাও অধিকাংশই এখন বেকার। কারো হাতেই নেই সিনেমার কাজ। যেক’টি সিনেমা নির্মিত হচ্ছে তাও সেটা এফডিসির বাইরের মৌসুমী সব পরিচালকরাই বানাচ্ছেন। যারা ঈদ মৌসুমকে টার্গেট করেই নির্মাণে আসেন, আর তাতে অভিনয় করেন মৌসুমী শিল্পীরা। যাদের ঈদ ছাড়া খুব একটা দেখা যায় না। এ চিত্র যেন হতাশা বাড়াচ্ছে সিনেমাপাড়ায়।
সিনেমা পাড়ায় যখন হতাশা, ঠিক এমন সময় জোয়ার বইছে অনলাইন প্ল্যাটফর্ম ওটিটিতে। সময়ের চাহিদার কারণে এ জোয়ারে গা ভাসাচ্ছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এ সুযোগে বাংলাদেশ এখন দেশের বাইরেও কনটেন্টের বাজার তৈরি করার চেষ্টা করছে। এক্ষেত্রে অনেকটা সাফল্যও এসেছে বলা যায়। কিন্তু এ জোয়ারের কারণে ধীরে ধীরে অস্তিত্ব সংকটে পড়ছেন ঢাকাই সিনেমার নিয়মিত শিল্পীরা।
ওটিটি প্ল্যাটফর্মগুলোতে তাদের উপস্থিতি একেবারে নেই। এমনকি নির্মাতা প্রতিষ্ঠান ও পরিচালকদের পরিকল্পনায়ও তাদের নাম দেখা যাচ্ছে না। তাছাড়া পারিশ্রমিকের দিক থেকেও সিনেমার নায়ক-নায়িকাদের ব্যাপারে অনাগ্রহী নির্মাতারা।
কেউ কেউ দাবি করছেন, সিনেমার তারকাদের একজনের পারিশ্রমিক দিয়ে একটা ওয়েব সিরিজের এক পর্বের নির্মাণকাজ অর্ধেক শেষ হয়ে যায়। অনেকে বলছেন, এফডিসি ঘরানার শিল্পীরা ওটিটি কনটেন্টের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেনা না। এতে পিছিয়ে পড়ছেন তারা। স্বাভাবিকভাবেই কিছুদিন আগেও যারা ছিলেন ঢাকাই সিনেমায় আলোচনায়, তাদের হাতে এখন কাজ নেই! কেউ কেউ সিনেমা জগৎ ছেড়ে বিকল্প পথ খুঁজছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন নির্মাতা বলেন, ‘সিনেমার শিল্পীরা ওটিটি কনটেন্টের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। বিশ্বজুড়ে অনলাইন প্ল্যাটফর্মের জোয়ার দেখেও কেউ কেউ ভ‚ল মতবাদ নিয়ে পড়ে আছেন। তাদের মতে, ওটিটি কখনো বিনোদনের প্ল্যাটফর্ম হতে পারে না। এখনও অনেক শিল্পী ও এফিডিসিকেন্দ্রিক নির্মাতা আছেন যারা ওটিটির নাম শুনলেই নাক সিটকান, অবমূল্যায়ন করেন। সময়ের সঙ্গে সবকিছু বদলালেও, তাদের চিন্তাধারা বদলায় না। এসব চিন্তা করেও সিনেমার শিল্পীদের কনটেন্টের সঙ্গে অনেকে যুক্ত করতে চায় না।’
তবে ওটিটি প্রসংঙ্গে সংশ্লিষ্টদের রয়েছে ভিন্ন ভিন্ন মত। অনেকেই ওটিটিকে আশীর্বাদস্বরুপ দেখলেও, অন্যদিকে আক্ষেপও প্রকাশ করেছেন। ওটিটি কনটেন্টের কারণে নাটকের মান ও গৌরব হারাচ্ছে বলেও কারও কারও অভিযোগ। তাদের মতে, সেন্সরবিহীন ওটিটি কনটেন্টের জন্য নাটকে মান বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ওটিটি’র ফ্রি ভার্সন ইউটিউবে ভিউ বাণিজ্যের জন্য যাচ্ছেতাই কনটেন্ট নির্মিত হচ্ছে। এদিক থেকে পেইড ভার্সন প্ল্যাটফর্মের জন্য নির্মিত কনটেন্টগুলোতে কিছুটা মান থাকলেও, শিল্পীদের আগ্রহ সেদিকে বেশি থাকায় টিভি নাটক হারাচ্ছে ঐতিহ্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]