ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী – বর্ণমালা টেলিভিশন

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৬ | ৭:৩০ 11 ভিউ
ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী তার অফিশিয়াল ফেসবুক পেজে সমাজের নানামুখী সংঘাত নিরসন এবং প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব নিয়ে অত্যন্ত সুন্দর একটি বার্তা শেয়ার করেছেন। নিচে তার সেই শিক্ষণীয় পোস্টটি তুলে ধরা হলো— সব বিরোধের সমাধান শক্তি দিয়ে হয় না। কখনো প্রজ্ঞা, ন্যায়বোধ ও সবাইকে সঙ্গে নেওয়ার মানসিকতাই পারে সংঘাতকে ঐক্যে পরিণত করতে। এর এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের প্রিয় নবীজি (সা.)। বাইতুল্লাহ সংস্কারকাজের সময় হাজরে আসওয়াদ পুনরায় যথাস্থানে স্থাপনের প্রয়োজন হলো। কিন্তু প্রশ্ন উঠল— কে এই পবিত্র পাথরটি যথাস্থানে স্থাপনের সম্মানের অধিকারী হবে? সম্মান পাওয়ার এই আকাঙ্ক্ষা দ্রুতই গোত্রগুলোর মধ্যে তীব্র বিরোধে রূপ নিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, যেকোনো মুহূর্তে শুরু হতে পারত রক্তক্ষয়ী সংঘাত। ঠিক সেই সংকটময় মুহূর্তে নবীজি (সা.) দিলেন এক প্রজ্ঞাপূর্ণ সমাধান। তিনি একটি চাদর আনিয়ে তার ওপর হাজরে আসওয়াদ রাখলেন। এরপর প্রতিটি গোত্রের নেতাকে চাদরের একেকটি প্রান্ত ধরতে বললেন। সবাই মিলে পাথরটি নির্ধারিত স্থানের কাছে তুলে আনল। এরপর নবীজি (সা.) নিজ হাতে তা যথাস্থানে স্থাপন করলেন। এভাবে সম্মানের অধিকারী হলো সবাই, আর থেমে গেল একটি সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাত। কত সহজেই একটি বিরোধ রক্তপাতের কারণ হতে পারত! অথচ প্রজ্ঞাপূর্ণ একটি সিদ্ধান্ত সবাইকে প্রতিপক্ষের বদলে অংশীদারে পরিণত করল। সত্যিকারের বিজয় সব সময় অন্যকে পরাজিত করার মধ্যে নয়; কখনো বিজয় হলো এমন একটি সমাধান খুঁজে পাওয়া, যেখানে কেউ পরাজিত হয় না। বরং সবাই শান্তি, সম্মান ও মর্যাদা নিয়ে সহাবস্থান করে। হাজরে আসওয়াদের সেই ঘটনা আজও শেখায়— ভাঙনের মুহূর্তে সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের পথ খুঁজে নেওয়াই হতে পারে সবচেয়ে বড় অর্জন। মহানবী (সা.)-এর জীবনের এই সুমহান ঘটনা আমাদের শেখায় যে, যেকোনো জটিলতা, বিভেদ কিংবা সংকটে শক্তি বা জেদ না দেখিয়ে প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা এবং দূরদর্শিতার পরিচয় দেওয়া উচিত। সবাইকে আস্থায় নিয়ে এবং অংশীদারত্ব নিশ্চিত করে সংকট মোকাবিলা করতে পারলে কেবল রক্তক্ষয়ী সংঘাতই এড়ানো যায় না, বরং সমাজ ও রাষ্ট্রে স্থায়ী শান্তি, ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার ‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতির দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’ বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার নিয়ন্ত্রণে আসছেই না আইনশৃঙ্খলা মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!