এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ নভেম্বর, ২০২৫
৬:৩৫ পূর্বাহ্ণ
92 ভিউ

এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩৫ 92 ভিউ
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিএনপি নেতা এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না, টার্গেটে ছিল নিহত সরওয়ার বাবলা। স্ট্রেট বুলেট বাবলার গায়ে লেগেছে। যেখানে ঘটনা ঘটেছে সেটি বাবলার এলাকা ছিল। যারা করেছে তারা বাবলার প্রতিপক্ষ। বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল গেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সিএমপি কমিশনার বলেন, এরশাদ উল্লাহ গণসংযোগ করবেন, এই স্থানে যাবেন সে ব্যাপারে পুলিশকেও জানানো হয়নি। এই সন্ত্রাসীদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। নির্বাচনকে ব্যাহত করতে এটা করা হয়েছে, সেটা এখন বলা ঠিক হবে না। এর ফলে নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস হয় না। এর আগে চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার সন্ধ্যার এ ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গণসংযোগে অংশ নেওয়া এক কর্মীর করা ওই ভিডিওতে দেখা গেছে, খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে। ফুটেজে দেখা যায়, পাঁচলাইশের হামজারবাগ এলাকার একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালাতে যান এরশাদ উল্লাহ। এ সময় তার আশপাশে অনেক নেতাকর্মী ভিড় করে ছিলেন। তবে দোকান থেকে বের হওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয়। ভিডিওতে পরপর সাত রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া যায়। এ সময় নেতাকর্মীরা ভয়ে দৌড়ে সরে যান। পরে এরশাদ উল্লাহকে পড়ে থাকতে দেখা যায়। এদিকে পুলিশ জানিয়েছে, এরশাদ উল্লাহর বুকের পাশে গুলি লেগে তা বেরিয়ে গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, বিকেলে নির্বাচনী গণসংযোগের সময় গোলাগুলি শুরু হয়। এ সময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকের পাশে গুলি লেগে তা বেরিয়ে গেছে। তার চিকিৎসা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে