নিউজ ডেক্স
আরও খবর
আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে
সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস
জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’
আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল
এবার রুপার দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে শুক্রবার রুপার দাম প্রতি আউন্স ১০০ ডলারের ওপরে উঠে গেছে। নতুন বছরে প্রবেশের পরও রুপার ঊর্ধ্বমুখী যাত্রা থামেনি। খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ এবং গতি-নির্ভর কেনাকাটার পাশাপাশি বাস্তব বাজারে দীর্ঘদিনের সরবরাহ সংকট দাম বাড়াতে বড় ভূমিকা রেখেছে। খবর রয়টার্সের।
শুক্রবার স্পট বাজারে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ১০১ ডলারে দাঁড়ায়। গহনা, ইলেকট্রনিক পণ্য ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান শিল্পধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রুপার দাম বেড়েছিল প্রায় ১৪৭ শতাংশ। এরপর ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দাম আরও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে রুপার এই দ্রুত উত্থান নিয়ে সতর্ক করছেন কারিগরি বিশ্লেষকরা। অতীতের মূল্যচিত্র বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রবণতা অনুমান করা বিশ্লেষকদের মতে, এত দ্রুত দামের উল্লম্ফন রুপাকে বড় ধরনের সংশোধনের মুখে ফেলতে পারে।
এদিকে একই দিনে স্বর্ণের দামও নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৯৮৮ ডলারে পৌঁছায়, যা বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]