এবার যেন ঘুরে দাঁড়াচ্ছেন স্কারলেট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ April, ২০২৫
১০:৩১ am
183 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

এবার যেন ঘুরে দাঁড়াচ্ছেন স্কারলেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ April, ২০২৫ | ১০:৩১ 183 ভিউ
প্রায় ছয় বছর পর যেন মাথা তুলে দাঁড়াচ্ছেন হলিউড অভিনেত্রী ও গায়িকা স্কারলেট জোহানসন। ২০১৯ এর ২৪ অক্টোবর মুক্তি মুক্তি পাওয়া ‘জোজো র‌্যাবিট’ ছিল তার সর্বশেষ ব্যবসাসফল সিনেমা। তাইকা ওয়েইতি পরিচালিত ওই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল মাত্র ১৪ মিলিয়ন মার্কিন ডলার। আর সেটি বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। এর পরের বছরগুলোতে যেন খরা নেমে আসে চল্লিশ বছর বয়সী এ তারকার। তার অভিনীত পরবর্তী সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এবার যেন ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। এ বছর পরপর তার তিনটি সিনেমা মুক্তি পাবে মে থেকে জুলাই পর্যন্ত। ধারণা করা হচ্ছে বছরটি যেন হবে স্কারলেটেরই। মে মাসে তার নাম নিয়ে দুটি সিনেমা মুক্তি পাবে কান চলচ্চিত্র উৎসবে। একটি তার পরিচালনায়। দ্বিতীয়টি তার অভিনীত। আর অভিনীত অন্য সিনেমাটি আলোর মুখ দেখবে ২ জুলাই। ‘ক্যাপটেইন আমেরিকা’ খ্যাত স্কারলেট জোহানসনের পরিচালক হিসাবে অভিষিক্ত সিনেমা ‘ইলিনর দ্য গ্রেট’ প্রদর্শিত হবে আগামী মাসে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুন স্কুইব, শিওয়েট ইজিওফর, জেসিকা হেচ, এরিন কেলিম্যান প্রমুখ। ৯০ বছর বয়সী এক বৃদ্ধার প্রেমে হাবুডুবু খাওয়া ১৯ বছরের যুবকের নানা কর্মকাণ্ড নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। আর এ কারণেই এটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। ওয়েজ এন্ডারসন পরিচালিত স্কারলেট অভিনীত স্পাই থ্রিলার ব্ল্যাক কমেডি সিনেমা ‘দ্য ফোনেশিয়ান স্কিম’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ৩০ মে। উৎসবে এ সিনেমা প্রতিযোগিতা করবে আলফা, ঈগল্স অব দ্য রিপাবলিক, দ্য হিস্টোরি অব সাউন্ড-সহ ১৮টি ভিনদেশী সিনেমার সঙ্গে। এ বছর স্কারলেট অভিনীত আকর্ষণীয় সিনেমাটি হচ্ছে গেরেথ এডওয়ার্ডস পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। ২ জুলাই মুক্তি প্রতিক্ষীত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র জোরা বেনেটের ভ‚মিকায় অভিনয় করছেন স্কারলেট। এ সিনেমায় তার সঙ্গে আরো অভিনয় করেছেন- মাহেরশালা আলি, জোনাথন বেইলি, রুপার্ট ফ্রেন্ড, লুনা বেইজি প্রমুখ। ডাইনোসর সিরিজের সিনেমা হওয়া এ থ্রিলারের প্রতি এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। এদিকে গায়িকা হিসাবে স্কারলেট জোহানসনের ক্যারিয়ার অনেকটাই থমকে গেছে। মৌলিক গানে তার খুব আগ্রহ দেখা যাচ্ছে না। ফিচার সঙ্ নিয়ে এগোচ্ছে তার সংগীত ক্যারিয়ার। ১৯৬৪ সালে ফ্রাঙ্ক সিনাত্রার গাওয়া ‘দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম’ গানটি এ বছরই ফিচারাইজ করেছেন স্কারলেট। গানটি ১৯৫৯ সালে কম্পোজ করেছিলেন সাই কোলম্যান। ২০০৮ সালে বেরিয়েছিল স্কারলেটের প্রথম অ্যালবাম ‘এনি হয়্যার আই লে মাই হেড’। পরের বছরই প্রকাশ পায় তার দ্বিতীয় ও শেষ অ্যালবাম ‘ব্রেক আপ’। এরপর সিঙ্গেলসেই গড়িয়েছে তার সংগীত ক্যারিয়ার। ফ্লপ কমেডি ড্রামা অ্যাডভেঞ্চার সিনেমা ‘নর্থ’-এর মাধ্যমে ১৯৯৪ সালে একটি গৌন চরিত্র দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন স্কারলেট। মূল চরিত্রের অভিনেত্রী হওয়ার জন্য তাকে বেশি অপেক্ষা করতে হয়নি। মাত্র দু’বছর পরই নায়িকা চরিত্রে অভিনয় করেন লিসা ক্রুজার পরিচালিত ‘মেনি অ্যান্ড লো’ সিনেমায়। কোনোমতে এটি পুঁজি তুলে এনেছিল। এ সিনেমায় অভিনয়ের জন্য ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড-এ মূল চরিত্রের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। পুরস্কার না পেলেও এ মনোনয়ন তার কাজের গতি বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। একের পর এক হলিউডকে উপহার দিতে থাকেন ‘দ্য হর্স হুইসপারার’, ‘গোস্ট ওয়ার্ল্ড’, ‘ম্যাচ পয়েন্ট’, ‘দ্য প্রেস্টিজ’, ‘স্কুপ’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’, ‘ক্যাপ্টেইন আমেরিকা’র মতো সিনেমাগুলো। তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা ‘অ্যাভেঞ্চার্স : ইনফিনিটি ওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। মাত্র ৪০০ মিলিয়ন মার্কিন ডলার খরচের সিনেমাটি আয় করেছে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন