এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ অক্টোবর, ২০২৫
৭:১৪ পূর্বাহ্ণ
135 ভিউ

এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ৭:১৪ 135 ভিউ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষমতা আর থাকছে না ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে। এ পদগুলোতে এখন থেকে সরকারের তত্ত্বাবধানে নিয়োগ সুপারিশপ্রক্রিয়া পরিচালিত হবে। নিয়োগ পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-র চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে—প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে এখন থেকে সরকার নিয়োগ দেবে, আগের মতো পর্ষদ নয়। তবে এই নিয়োগ কে পরিচালনা করবে—এনটিআরসিএ না অন্য কেউ, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি বিষয়টি নির্ধারণ করবে। কমিটিতে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর প্রতিনিধিরা রয়েছেন। চেয়ারম্যান আরও জানান, এই পদগুলোতে কীভাবে নিয়োগ দেওয়া হবে, কোন নীতিমালা অনুসরণ করা হবে—তা এ কমিটি নির্ধারণ করবে। এ পর্যন্ত নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এর আগে, ২৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী নিয়োগে সুপারিশ কমিটির সভাপতি পদ থেকেও ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিকে সরিয়ে দেয় জেলা প্রশাসকদের (ডিসি) হাতে এই দায়িত্ব। উল্লেখ্য, বর্তমানে এনটিআরসিএ শুধুমাত্র প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ সুপারিশ করে থাকে। তবে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারী নিয়োগে এতদিন দায়িত্ব ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে। এনটিআরসিএ আয়োজিত ওই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা