এবারের ঈদেও মুক্তি পাবে কেয়া পায়েলের একাধিক নাটক – বর্ণমালা টেলিভিশন

এবারের ঈদেও মুক্তি পাবে কেয়া পায়েলের একাধিক নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৪৩ 151 ভিউ
নাটকের বর্তমান প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। শুরুটা মডেলিং দিয়ে হলেও, অভিনয়েই পরিচিতি পেয়েছেন তিনি। বেশ পাকাপোক্ত একটি অবস্থান তৈরি করেছেন নাটকে। তবে অন্য অভিনয়শিল্পীদের মতো তাকে এখনও ওটিটি কনটেন্টে দেখা যায়নি। এদিকে ক্যারিয়ারের শুরুতেই একটি সিনেমায় অভিনয় করলেও, এরপর আর সিনেমা করেননি তিনি। নাটকেই থিতু হয়েছেন। অভিনয়ের পাশাপাশি লেখাপড়ায় বেশ মনোযোগী এ অভিনেত্রী। সম্প্রতি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিচ্ছেন। অভিনয়, পড়ালেখা ও ব্যবসা সবকিছুই সামলে নিচ্ছেন সমানতালে। তাতে কোনো ক্লান্তি নেই তার। পরিবারের ইচ্ছা পুরণেই সম্মানের সঙ্গে স্নাতক সম্পন্ন করলেও, পায়েল অভিনয়কেই প্রাধান্য দিচ্ছেন বেশি। তিনি বলেন, ‘আমার পরিবারের সবসময় ইচ্ছা ছিল আমি অভিনয়ে নিয়মিত হই বা না হই, পড়ালেখা যেন ঠিকঠাক মতো করে যাই। বিশেষ করে আম্মু সবসমই এটাই চাইতেন। তিনি অনেক সাহায্য করেছেন আমাকে। শুটিং শেষ করে যেটুকু সময় পেয়েছি, সেটুকু পড়াশোনাতেই দিয়েছি। অবশেষে এলএলবি সম্পন্ন করতে পেরেছি, আমার এ অর্জনে আমি অনেক আনন্দিত।’ এদিকে অভিনয় প্রসঙ্গে পায়েল বলেন, ‘নাটকে অভিনয় করে আমি পরিচিত পেয়েছি। অভিনয় আমার ভালোবাসার জায়গা। এটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি সবসময়। তাই নাটকে আমি বেশি ডেডিকেটেড।’ ওটিটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই কাজ করব। তবে শুধু করার জন্য কিংবা করতে হবে এজন্য কোনো কাজ করতে চাই না। করলে একটাই করব, ভালো কিছু করব। যে গল্প কিংবা চরিত্রের অভিনয় দেখে দর্শক বলবে, এতদিন নাটকে যে পায়েলকে দেখেছি, সেখান থেকে এই পায়েল একদমই ভিন্ন। সিনেমার বেলায়ও আমি একই কথা বলব। প্রস্তাব অনেক আসে, কিন্তু যেরকম গল্প ও চরিত্র চাই সেরকম কিছু পাচ্ছি না।’ এদিকে অভিনেত্রী এখন ব্যস্ত ঈদের নাটকের কাজ নিয়ে। ইতোমধ্যেই কাজ শুরু করেছেন ঈদের নাটকের। এবারের ঈদেও মুক্তি পাবে তার একাধিক নাটক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি