এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ জুলাই, ২০২৫
৬:৫৪ অপরাহ্ণ
153 ভিউ

এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ৬:৫৪ 153 ভিউ
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এসময়, ডিএসইএক্সের সূচক বেড়েছে ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট। তবে, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৬৩ কোটি ২৭ লাখ টাকা। আর বাজার মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকার ওপরে। বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৪দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। এতে, সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। এসময়, ডিএসইতে বেড়েছে লেনদেন। গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৬৮১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৬৩৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৪১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টি এবং অপরিবর্তিত ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট এবং তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অ্যাপেক্স স্পিনিং, দ্বিতীয় মনোস্পুল পেপার এবং তৃতীয় অবস্থানে রহিমা ফুড। অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে লেনদেন হয় প্রায় ৩০৬ কোটি টাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন