একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
৮:২৯ পূর্বাহ্ণ
95 ভিউ

একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:২৯ 95 ভিউ
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় ভর্তি কমিটি জানিয়েছে, চতুর্থ ও সর্বশেষ পর্যায়ে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবেদন ও ভর্তি প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ২৫-২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এরপর নির্বাচিতদের ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে। শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd -এ গিয়ে পূর্ণাঙ্গ নির্দেশিকা দেখে আবেদন করতে হবে। আবেদন করার সময় ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বেছে নিতে হবে। কারা আবেদন করতে পারবে? শেষ ধাপে আবেদন করতে পারবে— যারা আগে কোনো ধাপে আবেদন করেনি। আবেদন করলেও কলেজ সিলেকশন পায়নি। চূড়ান্ত মনোনয়ন পেলেও সময়মতো ভর্তি বা নিশ্চায়ন করতে পারেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য