একদিনে ২৩,৬৬০ কোটি রুপির সম্পদ হারালেন আদানি, আম্বানি-মাস্ক কত? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
৮:৫৩ পূর্বাহ্ণ
184 ভিউ

একদিনে ২৩,৬৬০ কোটি রুপির সম্পদ হারালেন আদানি, আম্বানি-মাস্ক কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫৩ 184 ভিউ
ভারতের তৃতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মাত্র একদিনে ২৩,৬৬০ কোটি টাকার বেশি (২.৭৩ বিলিয়ন ডলার) সম্পদ হারিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, এর ফলে তার নিট সম্পদ নেমে এসেছে ৬৬.১ বিলিয়ন ডলারে। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও পিছিয়ে পড়েছেন ভারতের এই ধনকুবের। বর্তমানে ২৩তম স্থানে রয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স জানিয়েছে, চলতি বছরের প্রথম ৪৫ দিনেই আদানির সম্পদ ১২.৬ বিলিয়ন ডলার কমেছে। এর ফলে এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায়ও তৃতীয় স্থানে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি। শুধু আদানিই নয়, টানা আট দিন ধরে পতন চলছে ভারতের শেয়ারবাজারে। যার ফলে দেশটির শীর্ষ শিল্পপতিদের সম্পদের পরিমাণ কমে গেছে অনেক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিও এ বছর ৪.৫৫ বিলিয়ন ডলার হারিয়েছেন। তবে তিনি এখনো বিশ্বের ধনীদের তালিকায় ১৭তম স্থানে রয়েছেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ৮৬.১ বিলিয়ন ডলার। এছাড়াও ভারতের আরও যারা সম্পদ হারিয়েছেন- এইচসিএলের শিব নাদার চলতি বছরে হারিয়েছেন ৪.১৪ বিলিয়ন ডলার। শাপুরজি মিস্ত্রি হারিয়েছেন ২.১৮ বিলিয়ন ডলার। আজিম প্রেমজি হারিয়েছেন ১৮৮ মিলিয়ন ডলার। সাবিত্রী জিন্দাল সম্পদের ক্ষতি হয়েছে ৫.২০ বিলিয়ন ডলার। সান ফার্মার দিলীপ সাংভি হারিয়েছেন ৩.৪০ বিলিয়ন ডলার। তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কই এ বছর সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন। চলতি বছরের প্রথম ৪৫ দিনেই তার নিট সম্পদ ৩৪.১ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৩৯৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের সিইও মার্ক জাকারবার্গের। তার সম্পদ ৫২ বিলিয়ন ডলার বেড়ে বর্তমানে ২৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যার ফলে তিনি এখন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি। সূত্র: ইন্ডিয়া ডটকম

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন