উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়ছেই না – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ এপ্রিল, ২০২৫
১১:৩২ পূর্বাহ্ণ
135 ভিউ

উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়ছেই না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ১১:৩২ 135 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। কোনো মন্তব্য করলেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। কয়েক দিন আগেই নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে নেটিজেনদের বাক্যবাণে বিদ্ধ হন ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত অভিনেত্রী। এবার কটাক্ষের শিকার হচ্ছেন অন্য এক মন্তব্যে। সুন্দরী প্রতিযোগিতা থেকে সোজা বলিউডে পা রাখেন ঊর্বশী রাউতেলা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে। সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারকও হয়েছিলেন এ অভিনেত্রী। এবার তাকে নিয়ে আবার নতুন করে বিতর্কের শুরু। বিতর্ক যেন কোনো কিছুতেই পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। উর্বশীর আত্মতুষ্টি নিয়ে নেটিজেনদের হাসাহাসি। প্রচারের আলো ছিনিয়ে নিতে ব্যস্ত তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায়, নিজের ঢাক নিজেই পেটাতে, তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হয় না। তেমনি ব্যক্তিগত জীবনেও সেই একইভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই। এবার নয়া ঘোষণা। উর্বশী জানালেন তার নামে মন্দির আছে। সেখানে তিনি পূজিত হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী দাবি করে বলেন, তার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রীনাথ মন্দিরের কাছেই অবস্থিত উর্বশী মন্দির। কেউ যদি বদ্রীনাথ আসেন, সেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে উর্বশী মন্দির। নায়িকার এমন কথা শুনেই সঞ্চালক জানতে চান, সেখানে কেউ আশীর্বাদ নিতে আসেন কিনা, পূজা হয় কিনা? এর জবাবে উর্বশী বলেন, মন্দির থাকলে মানুষ তো আসবেনই আশীর্বাদ নিতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক