উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ – বর্ণমালা টেলিভিশন

উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬ | ৮:৩৪ 96 ভিউ
হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপটে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে টানা আট দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং তীব্র শীতের কারণে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন, তারা পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে ভ্যানচালক, হোটেল শ্রমিক ও দিনমজুরদের দৈনন্দিন আয় কমে গেছে। অনেক জায়গায় হাড়কাঁপানো শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন শীতার্ত মানুষ। কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, ফলে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সারা দেশের তাপমাত্রা রোববারের তুলনায় কিছুটা বাড়লেও আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় তাপমাত্রা কমতে শুরু করতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আজ তাপমাত্রা কিছুটা হ্রাসের সম্ভাবনা রয়েছে। বর্তমানে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। সাধারণত কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমানে দেশের আট জেলায় এ অবস্থা বিরাজমান থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এই মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা