উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম : ফারিয়া – বর্ণমালা টেলিভিশন

উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম : ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৭ 124 ভিউ
দীর্ঘ ক্যারিয়ারে অনেক কাজ করলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’ চরিত্রটি ফারিয়া শাহরিনকে দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে জনপ্রিয় এই ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারে এলেও সেখানে দেখা মেলেনি এই অভিনেত্রীর। প্রিয় চরিত্রকে না দেখে দর্শকদের কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরোল। ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্স দিয়ে আবারও ধামাকা এন্ট্রি নিলেন ফারিয়া শাহরিন। প্রায় দুই বছর পর নিজের চেনা আঙিনায় ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী। জানালেন, এই ফিরে আসার পেছনের ত্যাগের গল্পও। দুই বছরের অপেক্ষা ও প্রস্তুতি ফারিয়া শাহরিন গণমাধ্যমকে বলেন, “প্রায় দুই বছর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের পর অন্যকোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। এতদিন পর চ্যাপ্টার ৬-এ নিজেকে দেখে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।” ভক্তদের প্রশ্নের উত্তর সিজন ৫-এ না থাকায় ভক্তদের প্রশ্নের বাণে জর্জরিত হতে হয়েছে তাকে। অভিনেত্রীর ভাষ্যে, ‘এতদিন আমার কমেন্ট বক্স ভরে থাকত একটাই প্রশ্নে—আমি কেন সিজন ৫-এ নেই? উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে সব প্রশ্নের উত্তর একসঙ্গেই দিয়ে দিতে পারলাম।’ কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকে ফারিয়া ছাড়াও আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?