ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই – বর্ণমালা টেলিভিশন

ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ৫:৪২ 51 ভিউ
অ্যামেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল এ সপ্তাহে ইসলামাবাদে যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অ্যামেরিকার কিছু পদক্ষেপ নিয়ে ইরানের উদ্বেগ রয়েছে। এর মধ্যে আছে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরের ওপর অ্যামেরিকার অবরোধ, একটি ইরানি জাহাজ জব্দের ঘটনা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি। বাঘেই বলেন, ‘আমরা আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলাম। কিন্তু আমেরিকার পক্ষ থেকে আমরা এমন আচরণ দেখেছি, যা তাদের অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। ‘তারা বারবার অবস্থান পরিবর্তন করছে এবং যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছে।’ একইসঙ্গে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও ইরানের উপস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, শান্তি আলোচনা অংশ নিতে রাজধানী ইসলামাবাদে আগমনের বিষয়ে ইরানের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি পাকিস্তান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারার বলেন, ‘ইরানকে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে রাজি করানোর জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে।’ এদিকে, দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ অ্যামেরিকান কূটনীতিকদের আজ ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদে কূটনীতিকদের পাঠানো ছাড়া ইরানের বিকল্প কোনো পথ নেই। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, বুধবার যুদ্ধবিরতির শেষদিন দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা- যা এখন অনিশ্চিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪