ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে – বর্ণমালা টেলিভিশন

ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ February, ২০২৬ | ১০:৩০ 122 ভিউ
কয়েক দশক ধরে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রপন্থি বলয়ের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে রিয়াদের অবস্থানও ছিল কঠোর। একই সঙ্গে ধারণা ছিল, যেকোনো সময় ইসরাইলের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি। এমনকি ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর ১৬ দিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে ‘ঐতিহাসিক শান্তিচুক্তি’ বাস্তবায়নের আশার কথা বলেছিলেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য গঠিত আব্রাহাম অ্যাকোর্ডে যোগ দেওয়ার জন্য বার বার বলেছিলেন। এমনকি রিয়াদ শিগগিরই ইহুদি রাষ্ট্র স্বীকার করবে বলেও তিনি একাধিক বার জানিয়েছেন। তবে গাজায় আগ্রাসনের পর এসব আলোচনা অতীত হয়ে গেছে। সৌদি আসলে কোনো পথেই হাঁটেনি। যুবরাজ সালমান তার দেশকে না নিয়ে গেলেন ইসলামপন্থিদের দলে না এগুলেন পশ্চিমাদের দিকে। আসলে তিনি কোন পথে হাঁটছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে সৌদির কয়েকটি কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উদ্বেগ তৈরি করেছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টানাপোড়েন, কাতার ও তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা এবং সৌদি গণমাধ্যমে ইহুদিবিদ্বেষী ভাষা বাড়ার ঘটনায় অনেক পর্যবেক্ষক মনে করছেন-যুবরাজ সালমান ইসলামপন্থি একটি আঞ্চলিক জোটের দিকে ঝুঁকছেন কিনা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাও কি উবে যাচ্ছে? তবে বিশ্লেষকদের মতে, এমন উদ্বেগ অনেকটাই অতিরঞ্জিত। তারা বলছেন, রিয়াদ কোনো আদর্শিক ইসলামপন্থি জোটে যোগ দিচ্ছে না, বরং কৌশলগত ভারসাম্য রক্ষার অংশ হিসেবেই নতুন সম্পর্কের ইঙ্গিত ও বার্তা দিচ্ছে। কিন্তু গাজা যুদ্ধের বিপর্যয় যুবরাজ সালমানের অবস্থান কঠোর করেছে। যুদ্ধ শেষ হলেও এখন ইসরাইলের সঙ্গে দ্রুত স্বাভাবিককরণে আগ্রহী নয় সৌদি নেতৃত্ব। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি (পরমাণু) করেছে রিয়াদ, যাকে ঘিরে ‘ইসলামিক ন্যাটো’ গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরে তুরস্ক ওই চুক্তিতে যুক্ত হতে পারে- এমন খবরও ছড়ায়। তবে উপসাগরীয় রাজনীতির বিশ্লেষকরা বলছেন, সৌদি আসলে কোনো জোটে বাঁধা পড়তে চাইছে না। যুবরাজ সালমান বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আমিরাতকে বার্তা দিচ্ছেন- সৌদির বিকল্প অংশীদারও আছে। একইভাবে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, বাণিজ্য বাড়ানো এবং তুরস্কের সঙ্গে ফের জোরালো সম্পর্ক- এসবই বাস্তববাদী কূটনীতি। এক সময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হলেও এখন সৌদি ও তুরস্ক অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চাইছে। অন্যদিকে আমিরাতের সঙ্গে সৌদি দ্বন্দ্ব ইয়েমেন ও সুদানের মতো অঞ্চলে স্পষ্ট হয়েছে। তবে এটিও আদর্শিক নয়, বরং প্রভাব ও স্বার্থের লড়াই। সব মিলিয়ে বিশ্লেষকদের মত- সৌদি আরব ‘হেজিং’ করছে, অর্থাৎ একাধিক দিক খোলা রাখছে। ইসলামপন্থিদের দিকে ঝুঁকে পড়া বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চিরতরে বাতিল-কোনোটাই এখনই বাস্তবতা নয়। সূত্র: টাইমস অব ইসরাইল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী