ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস – বর্ণমালা টেলিভিশন

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ৭:০৮ 66 ভিউ
গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করার অভিযোগে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে এসেছে। প্রো-ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ কোম্পানি নাইট্রো-কেম যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ট্রিনিট্রোটলুইন (টিএনটি) সরবরাহ করেছে। যা পরে সামরিক গোলা, বোমা ও গ্রেনেড তৈরিতে ব্যবহার হয়ে ইসরায়েলের কাছে রপ্তানি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ‘পিপলস এমবার্গো ফর প্যালেস্টাইন’, ‘প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট’, ‘শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস’ এবং ‘মুভমেন্ট রিসার্চ ইউনিট’ উল্লেখ করেছে—ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে পোল্যান্ডই একমাত্র বৃহৎ টিএনটি উৎপাদনকারী দেশ। এই টিএনটি-ই বহুল ব্যবহৃত এমকে–৮০ সিরিজের এয়ার-ড্রপড বোমা এবং শক্তিশালী পেনিট্রেটর বিস্ফোরক ব্লু-১০৯ বোমায় ব্যবহৃত হয়। প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস আল–জাজিরাকে বলেন, ‘এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখাচ্ছে যে নাইট্রো-কেম ও পোল্যান্ড সরকার গণহত্যার সরবরাহ চেইনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন টিএনটির কোনো দেশীয় উৎপাদন নেই এবং দেশটির আমদানিকৃত টিএনটির ৯০ শতাংশই আসে পোল্যান্ড থেকে। পাশাপাশি নাইট্রো-কেম সরাসরি ইসরায়েলের কাছেও টিএনটি ও অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং জেনোসাইড কনভেনশনের অধীনে সব দেশকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। নতুন এই প্রতিবেদন পোল্যান্ডের ভূমিকা ‘লক্ষাধিক ফিলিস্তিনির হত্যাকাণ্ডে অংশগ্রহণকে’ আরও স্পষ্ট করে বলে মন্তব্য করেছেন তান্নুস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা