ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ | ২:১৮ 73 ভিউ
সরকার পরিবর্তনের চেষ্টা করলে ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট’স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির বরাতে এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র হলে তেহরান কঠোর ও দৃঢ় জবাব দেবে। তিনি বিশেষ করে ইসরাইলের ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় ইরান প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত। কর্মকর্তারা বলেন, এমন প্রতিক্রিয়ার উদ্দেশ্য হবে বিদেশি শক্তিগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা। ওই কর্মকর্তা বলেন, ‘এটি স্পষ্ট সতর্কবার্তা— সরকার পরিবর্তনের যে কোনো চেষ্টা শক্ত ও পরিকল্পিত প্রতিশোধের মুখে পড়বে।’ ইরানে হামলা জোরদার এদিকে রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আরও জোরদার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানে সামরিক অবকাঠামো ও নিরাপত্তা কমান্ড সেন্টারসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া কেরামানশাহ শহরেও হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি তাবরিজ ও ইয়াজদ শহরের আবাসিক এলাকায় বোমা পড়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই হামলায় নিহত ও আহতের সংখ্যা ১,০৪৫ জন ছাড়িয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল